
উপকরণঃ
ময়দা -------------২ কাপ ,
ইষ্ট ---------------২ চাঃ চাঃ ,হাল্কা গরম দুধে ভিজিয়ে রাখুন ,
চিনি ---------------২ চাঃ চাঃ ।( বেশী ও দেয়া যায় )
গুড়া দুধ ----------২ চাঃ চাঃ ,
লবণ --------------পরিমাণ মত ,
ভ্যানিলা এসেন্স --১/২ চাঃ চাঃ ,
১টি ডিমের কুসুম ও ১টেঃ চাঃ অলিভয়েল বা সয়াবিন তেল দিয়ে ফেটে রাখুন ,
তরল দুধ -------- ময়দা মাখার জন্য পরিমাণ মত (,কুসুম গরম ) ।
প্রণালীঃ তরল দুধ বাদ দিয়ে বাকি সব উপকরণ এক সাথে মেখে নিন । এখন তরল দুধ দিয়ে রুটির আটার মত মেখে উপরে তেল মেখে একটু উষ্ণ স্থানে ঢেকে রাখুন ।দেখবেন আটা অনেক ফুলে উঠবে তখন হাত দিয়ে বাতাস বের করে আবার তেল মেখে রেখে দিন ।এভাবে তিন বার করবেন । এতে প্রায় ২ ঘণ্টা সময় দিতে হবে নয়ত ভাল ফাঁপা হবে না এবং ইষ্টের গন্ধ থেকে যেতে পারে ।তার পর অভেনের দ্বিতীয় র্যাকে ট্রে বসাবেন ।১৪০ ডিগ্রি তাপে অভেন প্রিহিট করুন ।একটি গোল অভেন প্রুভ বাটিতে ছোট ছোট বল করে সাজিয়ে দিন এবং উপরে ডিমের কুসুম তেল মিসান তরল মিশ্রণ দিয়ে ব্রাস করে দিন , ৫/৭ মিনিট অপেক্ষা করুন ,বেশ ফুলে উঠবে এখন উপরে সাদা তিল ছিটিয়ে দিতে পারেন । এতক্ষণে অভেন প্রিহিট হয়ে গেছে ,ট্রে টি ওভেনে ঢুকিয়ে দিন । ১০/১২ মিনিট অপেক্ষা করুন । উপকরণটি বেশ ফুলে উঠবে এবং একটা সুন্দর রং আসবে । রং দেখেই বুঝতে পারবেন হয়েছে কিনা । অভেন থেকে বের করে নিন । অথবা কাঠি দিয়ে দেখে নিন হয়েছে কিনা ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



