
উপকরণ
ক) ব্রয়লার মোরগ পরিষ্কার করা - ১ টি , ( বুকের অংশ গলা পর্যন্ত লম্বা করে কেটে আস্ত কাটিং বোর্ডের উপর ছড়িয়ে রাখুন এবং ছবির মত ছুরি দিয়ে ফালি করে
চিরে দিন ।
খ) তেল ২ টে চা সরিষার তেল ,
হলুদ ১ চা চা
মরিচ ২ চা চা
আদা ১ টেঃ চা
রসুন ১ টেঃ চা
গ্রিল মশলা ৪ টেঃ চা(বাজারে প্যাকেট পাওয়া যায় )
লবন অল্প দিতে হবে , (মশলায় কিছু লবণ থাকে তাই বুঝে দিতে হবে । )
প্রস্তুত প্রণালীঃ ক এবং খ এর সব উপকরণ এক সাথে মেখে ২/৩ ঘণ্টা মেরিনেট করুন । কাটা অংশে ভাল ভাবে মশলা মাখাবেন ।
উনুনে গ্রিলপ্যান বা ভারি তাওয়ায় অল্প তেল দিন। তপ্ত তাওয়ায় মোরগটিকে উপড় করে চেপে দিন। উপরে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখুন না হয় ছড়িয়ে রাখা কঠিন হবে। মৃদু আঁচে এপিঠ ওপিঠ উল্টে ৪৫ মিনিট এর মধ্যে রান্না শেষ করুন ।
শীত এর সন্ধ্যায় নিজেরাই গ্রিল করে রুটি পরোটা দিয়ে খেতে খারাপ লাগবে না আশা করি
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



