somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক কবিতা কেন পড়ে না সবাই

২৬ শে মে, ২০০৬ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোনো সমালোচক নই কিংবা কবিতা বিষয়ক কোনো প্রবন্ধও কোনোদিন লিখিনি। আমার এ লেখা শুধুমাত্র মনের তাগিদ থেকেই। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটাকে চিরনতন সত্য মনে হয়েছে, সেটাকে বোঝানোর চেষ্টা করছি শুধু।

আধুনিক কবিতা মানুষ কেন পড়ে না। এর কারণ অন্বেষণে যদি যাই- প্রথমেই বলতে হয় বাংলাদেশের সাধারণ মানুষের কথা। যাদের জীবন এখনো রয়ে গেছে এখনো সরল রৈখিক- ঝড়, ঝঞ্ঝা, বন্যা, জলোচ্ছাস, দুর্ভিক্ষ, মহামারীর সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে ব্বেঁচে থাকতে হচ্ছে তাদের। তাদের জীবনে আসেনি নাগরিক পরিবর্তন। এখনো তারা রয়ে গেছে উনবিংশ শতাব্দীতে- যে জীবন ছিল শুধুমাত্র সরল রৈখিক- না ছিল বৈচিত্রের- না ছিল নান্দনিকত্বের- না ছিল উপভোগ্যের- বেঁচে থাকার সংগ্রামে জন্ম থেকে মৃত্যু অবধি লড়তে প্রতিনিয়ত হয়েছে তাদের।

আর আমাদের আধুনিক কবিরা এখন এগিয়েছেন অনেক দূর। তারা একবিংশ শতাব্দীর নাগরিক হয়েছেন। নাগরিক যনত্রণা নিয়ে কবিতা লিখছেন। বহুমাত্রিক ধারা এনেছেন কবিতায়- যেটা হয়েছে ইউরোপ, আমেরিকায়- যেখানে শিল্প-বিপ্লব পরবর্তী যুগে মানুষ পেয়েছে নাগরিকতার স্বাদ। তাই সেখানে বহুমাত্রিক চিত্রের মতো বহুমাত্রিক কবিতাও মানুষ গ্রহন করেছে। কবিতা ও গান সেখানে তাদের সাধারণ জীবনের সাথে মানানসই। কিনতু বাংলাদেশের 80 ভাগ মানুষ যেহেতু এখনো একবিংশ শতাব্দীর সাথে সমপর্কহীন সেহেতু একবিংশ শতাব্দীর আধুনিক কবিতাও তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। তারা এখনো পড়ে আছে রবীন্দ্র-নজরল-জসীম উদ্দীনের কবিতা নিয়ে। বড়ো জোর জীবনানন্দের রূপসী বাংলা পর্যনত কেউ কেউ যান, এই যা। এখনো বাংলার লৌকিক ছন্দে লেখা খনার বচন আজও তাদের জীবনের পথ নির্দেশনা রয়ে গেছে। পয়ারে লেখা পুঁথি শুনলে এখানো তাদের প্রাণ কাঁদে।

কিন্তু আধুনিক কবিতা- কে তার পাঠক? যারা শিতি, যাদের জীবন নাগরিক অথবা যারা কবিতা বোঝেন, লেখেন তারাই। পরাবাসতববাদ আর বহুমাত্রিকতার ধারায় যেমন আধুনিক চিত্রাঙ্কন শিল্প তৈরি হচ্ছে তেমনি আধুনিক কবিতাও লেখা হচ্ছে। কিনতু অক্ষরহীন মাধ্যম চিত্রর্কমটি বিদেশীদের কাছে চড়ামূল্যে বিক্রি হলেও ভাষার কারণে আধুনিক কবিতা বিক্রি হচ্ছে না মোটেও। সেই কারণে কবিতায় মেধা বিকাশ থেমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছেন অনেক সম্ভাবনাময় অধুনিক কবি। তাই আমরা যারা অধুনিক কবিতা লিখি- হয় আমরা বাংলাদেশের সকল মানুষকে শিক্ষিত নাগরিক, আধুনিক করে তুলি অথবা আমাদের সাধারণ মানুষ যে অবস্থায় আছে তাদের জন্য কবিতা লিখি- তাদের মুখের ভাষায়, বোঝার ভাষায় কবিতা লিখি- তাদের সরল রেখিক জীবন নিয়ে কবিতা লিখি।
.02.2006
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×