1. প্রতীক্ষা
যদিবা মেললে চোখ কী জানি কেন যে বাড়ালে না দু'টো হাত
সন্ধানী দু'চোখ খোঁজে হাতের ইশারা ভেবে কেটে যায় রাত।
2. প্রতিমা
জানি না কখন ভেতরে ভেতরে আঁকা হ'য়ে গেছে ছবি
তুমি সেই শব্দের প্রতিমা আর আমি সিদ্ধহসত কবি।
3. প্রাত্যহিক
আশীবিষে জর্জরিত রাজা লন্দির
বেহুলা বিহীন ঘুরি বিশ্ব চরাচর।
4. প্রতিদান
মেঘের আঁধার করো যদি চাঁদ মুখ
কষ্টেরা গুমরে মরে ফেটে যায় বুক!
তার চেয়ে চোখ ভ'রে ঝরাও শ্রাবণ
প্রতিদানে সিক্ত হই বাঁধি দু'টি মন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




