বেবাকে দেখলে রাহেলারে কোনো দোষ নাই!
গেরামের নামকরা রাহেলা মোল্ল্লার বেটি
দোষ কী আমার সামনে করলে ছোটাছুটি!
দেখলেই আমি তারে পিছে তেড়ে আসে মোল্ল্লা
ধড় থেকে বটি দায়ে নামাতে চায়-ই কল্লা।
আমি কী একাই যাই সেও তো আমারে ডাকে
বিহানে সাইঞ্জা বেলা বনের খালের বাঁকে।
গরীবের পোলা আমি নাইকা জোতের জোর
গতরের জোরে তবু রাতটারে করি ভোর।
সাতটা রাজার ধন এই বুক ভরা আছে
রাহেলা আনমু তোরে সেই কথা নয় মিছে।
আগে ভাগেই কই- ক' তুই বাপের নিকট
পলায়া করলে বিয়া ধন-মানের বিপদ!
28.06.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




