সিনেমা হলে ছবি দেখি না। অনেক সিনেমা হল এ শহরে। পোস্টারে চোখ না রাখতে চাইলেও দেখা হয়ে যায়ই সিনেমার নাম। একটা পোস্টারে ছবির নাম লেখা দেখেছিলাম এরকম- না বোল না। একটু চিন্তা করলাম। অর্থটা কী হতে পারে এ কথার? যখন ভাবলাম ছবিতে অবশ্যই প্রেম কাহিনী থাকবে- তখন এর ভাবার্থ দাঁড়ালো- না ব'লো না। অথচ বোল শব্দের আভিধানিক অর্থ মুখের কথা। দেখুন কী অবস্থা? উচ্চারণ অনুযায়ী বানান রীতিতে অর্থের কতো ফ্যারাক হতে পারে!
এক সময় উচ্চারণ অনুযায়ী বানান রীতির হিরিক পড়েছিলো অবশ্য। ঢাকা বিশ্বাবদ্যালয়ের নরেন বিশ্বাস স্যার ছিলেন এর পথিকৃত। তবে বাংলা একাডেমি গ্রহণ করেনি এসব। এখনও অবশ্য কেউ কেউ লেখেন এমন স্টাইলে। তবে আগের চেয়ে কম। শুধুমাত্র শব্দগত অর্থের তারতম্যের জন্যই পিছিয়ে গেছে এ রীতি। যেমন ধরুন- 'চ'ষে' শব্দের অর্থ চাষ ক'রে। এ শব্দটি যদি বানান রীতিতে 'চোষে' লেখা হয়- অর্থ দাঁড়ায় বাচ্চাদের লজেন্স-টফি চোষার মতো ব্যাপার-স্যাপার আর কী। কেউ কেউ নতুন-কে নোতুন লিখছেন। যদিও বা এখানে নতুন অর্থ এসে ভিড় করে না- তবুও নতুন বা নূতন-ই আমার ভালো লাগে।
আমি বাংলার ছাত্র ছিলাম না। কেউ এ ব্যাপারে আমাকে বিস্তারিত জানালে খুশি হবো। অবশ্য বাংলা একাডেমি কর্তৃক ব্যবহারিক বাংলা অভিধানে প্রমিত বানান রীতিতে উচ্চারণ অনুযায়ী বানান লিখনকে স্থান দেয়া হয় নাই। আরও কিছু বিষয়ও জানতে ইচ্ছে করে যেমন অসমাপিকা ক্রিয়া 'খুলে'-কে কেউ কেউ সমাপিক ক্রিয়া 'খোলে' লিখছেন। অতি পরিচিত প্রাণের শব্দ 'প্রাণ'-কেও লিখছেন 'প্রান'। ণ-ত্ব বিধান বা ষ-ত্ব বিধান ভুলে গেছি আগেই। কোন বানানটা ঠিক!? কবিতা লিখি- একজন কবি হিসেবে আমার এ জিনিসগুলো জানার খুবই আগ্রহ আছে। মনে হয় কিছুটা প্রয়োজনও আছে। আপনাদের সকলের সাথে মন্তব্য শেয়ারের আশায় রইলাম...
18.09. 2006
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


