somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকজ গীত-1

২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই আদিকাল থেকেই বিয়ের আসরে বিয়ের গীতের প্রচলন। সাধারণত প্রবীণরা এসব গান গেয়ে থাকেন এবং নবীনরা সাথে তাল মিলান ও মুখস্থ করেন। নবীন-প্রবীণের এক অপূর্ব মিলন ঘটে বিয়ের গানের আসরে। অঞ্চলভেদে বিয়ের গীতও ভিন্ন ভিন্ন। আঞ্চলিক সুরেই এসব গান গীত হয়।
সামহোয়্যারইনব্লগের সুলেখক গদ্যকার শুভ বেশ কিছুদিন ধরে আমার ব্লগের লোকজ পর্বটি চালু করতে বলছেন। তাঁরই আহবানে এবারকার পর্ব লোকজ গীত। এ পর্বে দু'টি বিয়ের গীত পোস্ট দিলাম।

বিয়ের গীত

১.
আগা নাওয়ে ঝামুর ঝুমুর পিছা নাওয়ে শোভা
মধ্যি নাওয়ে কইন্যার মায়গো
ঝারিয়া বান্ধুইন খোঁপা।

চান্দে সূর্যের তেজে জবা ফুল ফুইটাছে
জবা ফুলের তালে তালে কইন্যার মায়ে নাচে
এরে দেইক্যা গাবরুর বাপে আসে মনে মনে
কেন্দুয়া থানার ভাবছাবগো আইছে এতোদিনে।

আগা নাওয়ে ঝামুর ঝুমুর পিছা নাওয়ে শোভা
মধ্যি নাওয়ে কইন্যার মায়গো
ঝারিয়া বান্ধুইন খোঁপা।

চান্দে সূর্যের তেজে কুসুম ফুল ফুইটাছে
জবা ফুলের তালে তালে কইন্যার চাচীয়ে নাচে
এরে দেইক্যা কইন্যার চাচায় আসে মনে মনে
কেন্দুয়া থানার ভাবছাবগো আইছে এতোদিনে।

২.
দেখ বাইর অইয়া দেখ বাইর অইয়া
জামাইর বাপ যে বইয়া রইছে কুত্তাডা না অইয়া
কুত্তাডা না অইয়া দরগায় দরগায় বইয়া
ওড়াওড়ি করতা আছে খাসির ঠেংডি পাইয়া।

দেখ বাইর অইয়া দেখ বাইর অইয়া
জামাইর চাচা বইয়া রইছে হুহিন ডা না অইয়া
হুহিন ডা না অইয়া ডালে ডালে বইয়া
পাচরা পাচরি করতা আছে মরা গরু লইয়া।

দেখ বাইর অইয়া দেখ বাইর অইয়া
জামাইর মামু বইয়া রইছে হুতুম ডা না অইয়া
হুতুম ডা না অইয়া চালে চালে বইয়া
দুই গাল পুলাইয়া রাখছে মরা উন্দুর পাইয়া।

সৌজন্য: হযরত আলী দেবল
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৫
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×