somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথিলার মৃত্যুতে (উৎসর্গ- রুবেল ও রাগ ইমন)

১৩ ই জানুয়ারি, ২০০৭ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় কম জেনেও তুমি করেছিলে যাত্রা
ধূসর কন্টক পথে হাতছানি ছিলো
বটবৃক্ষের ছায়ার প্রশান্তি যতো
অসীম নীলিমে ডাকছিলো তারাদের মেলা।
এক আজন্ম মাটির টান ছিলো অন্তরে তোমার
তুমি তাই খুঁজছিলো স্বদেশের মুখ
অন্তর্জালের অন্তরাত্মায় আপন লেখনীতে।

খুব অভিমানী ছিলে তুমি-
যে কবিতার শ্লোক তোমাকে করেছিলো বিদগ্ধ
ঘুমহীন চোখে জাগিয়ে দিতো বেঁচে থাকার অস্বস্তি
অথচ দ্যাখো সেই কবিতায়ই জানালে তুমি শেষ স্মৃতি!
সুরমা পাড়ের এক শান্ত কিশোর
শৈশবের ঘুড়ি হাতে অপেক্ষায় ছিলো উন্মুখ
তাকেও কাঁদালে তুমি অবেলায়
তোমার অসীম পথচলা থামাতে পারে কী কেউ?

এরকম আত্মসন্ধানী অভিমান তোমাকেই মানায়
অবিনশ্বর শব্দের ধ্বনি বাজায় হৃদয়তন্ত্রীর সুর।
অথচ দ্যাখো কী অবলীলায়
একজন কবিই শুনছে তোমার বুকের শব্দঢেউ
কেঁদেকেটে ভাসাচ্ছে দু্থচোখ
তোমার প্রতিচ্ছবি বুকে কাটাচ্ছে কতো নির্ঘুম রাত!

১৪.০১.২০০৭
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

×