তোমার পরোক্ষে/ শেখ জলিল
সেই এক বর্ষণ নামলো ঝিরঝির
আমার এ চোখে তোমার ও চোখ
কেটে গেলো আরাধ্যের আরেক বিকেল।
সুলতার কাঁচা ঘ্রাণ আমাকেও করেছে মোহিত
বোধের ওপারে ছিলে তুমি
জানোনি বিকেল কোন্ দিকে গেলে
ধেয়ে আসে আঁধারের সুনিপূণ হাত!
উঠন্ত সন্ধ্যার নিরালায় আমার বিকেল এখনো দাঁড়িয়ে
শীতল শাখায় এখনো বর্ষার টুপটাপ
দৃষ্টির ঝাপসা পথে কা কা রবে উড়ে যায় কাক।
আঁধারের ওপারে তোমার ও হাত
এতোটুকু ব্যবধানে আমার এ দৃষ্টি তোমার পরোক্ষে
কী অন্ধ! আহা কী অন্ধ আমি!!
০৫.০৯.৮৬
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







