somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম বইমেলা

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরে এলাম বইমেলা।এবারকার বইমেলায় এটাই আমার প্রথম যাওয়া। গত 17 তারিখ শিরীন পাবলিকেশনস-এর ব্যানারে দুটো বই- অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং নিশীথে তোমার কুহক বের হবার পর তাগাদা ছিলো বইমেলায় যাবার। আজ সে ইচ্ছাটা পূরণ হলো। সাথে ছিলো আমার নিজের পুরো পরিবার। কোলে এক বছর এক মাস বয়সের মেয়ে, আরেক হাতে ধরে রেখেছি ছেলেকে, পাশে বউ। রাীতিমত যুদ্ধ যেন। দীর্ঘ সময়ের অপেক্ষায় ঢুকলাম বইমেলায়। প্রচন্ড ভিড় মেলায়।

মেলায় যাবার আগে মনে মনে ভেবেছিলাম- অন্তত ব্ল্লগারদের বইগুলো কিনবো। ঢোকার সময় খেয়াল করলাম আজকাল প্রকাশনীর স্টল। ইচ্ছে জাগলো পথিকের বই কিনবো। ছেলে আমার একটু এগিয়ে প্রাণ ভরে দেখলো ভাষা শহীদ ভাস্কর্য-মোদের গরব। উত্তর দিলাম ভাষা আন্দোলন সম্পর্কে তার বিভিন্ন প্রশ্নের। পাশ কাটিয়ে গেলাম জাগৃতি প্রকাশনী। শুভ-র ব্ল্লগিং কেনার ইচ্ছেটাও প্রবল হয়ে উঠলো। আর একটি ইচ্ছে ছিলো মনে- সে হলো মেঘ(আফসানা কিশোয়ার)-এর বই কেনা। খুঁজতে হবে অন্যপ্রকাশ বা ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

অনেক খুঁজে বের করলাম শিরীন পাবলিকেশনস। প্রকাশক মামুন ভাই-কে না পেয়ে সামনের সাহিত্য প্রকাশ থেকে ছেলের বায়নার ডিজনীর বই নিতে হলো। সাথে মেয়ের জন্য ছবি সম্বলিত- মাই এনিমেল এবিসি। তবে আমার মনের কথা জানালাম গিন্নীকে। গিন্নীও উৎসাহ দিলো ব্লগারদের বই কেনার ব্যাপারে। অন্য প্রকাশে আজ হিমুর বিয়ে-র হিরিক পড়ে গেছে। গেলাম ইত্যাদি গ্রন্থ প্রকাশে। দিলো আফসানা কিশোয়ার-এর পাখি ও সাম্রাজ্ঞী। আমার বউ কবিতার বই-এ কথা বলার পর অন্যপ্রকাশ-এর পালটায় নারী, বাহারি বইটিও পেলাম। কিনলাম দ্্বিতীয়টি। সেখান থেকে জাগৃতি প্রকাশনী এসে আলী মাহমেদ রচিত শুভ-র ব্ল্লগিং বইটি নিলাম।

আবার ফিরে গেলাম শিরীন পাবলিকেশনস। দেখা করলাম প্রকাশকের সাথে। এটাই আমার প্রথম পরিচয় তাঁর সাথে। আমার বই দুটোর অবস্থা জিজ্ঞেস করলাম। খুব আশা ব্যাঞ্জক কিছু পেলাম না বিক্রির ব্যাপারে। আমার অগ্রজ ছাপানোর তত্ত্বাবধানে ছিলেন। প্রচ্ছদ খুব ভালো হয়েছে তবে দুর্মূল্যের বাজারে আশানুরূপ কাগজ দিতে পারেননি বই দুটোতে। তবে কষ্টের ফসল ওটাতেই আমার তৃপ্তি মিশে গেলো চোখে।

মেয়েটা অস্থির হয়ে উঠছে। বেরুতে হবে। মামুন ম. আজিজ(পথিক!!!!!!!)-এর আজকাল প্রকাশনী অনেক দূরে। গেলাম সেখানে। অনেক ঘাঁটার পর খুঁজে পেলাম তার বই। কিনলাম সেটাও। পাশেই আমার প্রথম বই- দুঃখ, তোমার অভিসারে যাবো-এর প্রকাশনী- ন্যাশনাল পাবলিকেশন- দেখলাম। প্রকাশকের সাথে দেখা করে নিলাম তিনটে সৌজন্য বই। বেশ খুশিই লাগলো। তিন বছর পর এখনও আমার প্রথম বইটি পাওয়া যাচ্ছে দেখে।

আর দেরি নয়। আবার যুদ্ধ করে বের হয়ে এলাম। তখনও ভেতরে ঢোকা নিয়ে বেশ হৈ-হুল্লোড় চলছে। টিএসসি-র সামনে এসে ছেলের আবদারে সবাই আইসক্রীম খেলাম। তারপর অনেক কষ্টে দ্্বিগুণ ভাড়ায় একটা রিক্সায় সোজা বাসায়। শেষ আমার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত শেষ হলো এ জার্নি টু বইমেলা। তবে আফসোস থেকে গেলো মনে- জিজ্ঞেস করেছি সব জায়গাতে, কোনো স্টলেই ব্ল্লগার লেখকদের কাউকে খুঁজে পাইনি। আর কৌশিক-এর সংকলনটি কোথায় পাওয়া যায় ভুলে গিয়েছিলাম। তবে একটা কথা জানিয়ে রাখি- আমারএক বছর এক মাস বয়সের মেয়ে এখন নতুন বই উলটাপালটা করে বইয়ের মলাটের ভেতর ব্ল্লগারদের ছবি দেখাচ্ছে আমাকে...আর কী যেন বলতে চাইছে।

21.02.2007
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৫৮
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×