কি হবে কবিতা লিখে? যদি-
ছোটো বোনটি না গেলো স্কুলে, না পেলো রঙিন ফ্রক
ছোটো ভাইটি না পেলো ঘুড়ি, না পেলো লজেন্স-টফি
মা না বানালো শীতের পিঠে, মুড়ি-মুড়কি-চিড়ে
বাবা না বাঁধলো সোনালি আঁশের স্বপ্ন-গেঁরো
মাঠে না ফললো চকচকে ধান, মটরশুটির দানা!
কি হবে কবিতা লিখে? যদি-
রাজনীতি শুধুক্ষমতার লোভ, ভোট বেচা-কেনা
বাংলায় শুধুই পাকিস্তানী-ভারতীয় চরদের ছায়া
গণতন্ত্র শুধুই শো-কেস আর বাহারি মুখের বুলি
নেতা-পাতিনেতার পকেট ভর্তি, দুর্নীতি রাহুর গ্রাস
আজো বাংলায় ভাতের হাহাকার, মঙ্গা-মহামারি!
কি হবে কবিতা লিখে? যদি-
অন্ন-বস্ত্র-চিকিৎসা-শিক্ষা সুদূর তারার আলো
দ্রব্যমূল্য-পানি-বিদ্যুত জীবন জ্বালাই হলো
অর্ধেক মানুষ এখনো লেখায় সাক্ষর না পেলো
বই কিনতে বইয়ের দোকানে কেউ-ই না গেলো
কি হবে কবিতা লিখে?
সাধের বাংলার এমন আদল সুখের মহিমা নিয়ে!?
১৮.০৫.২০০৬
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



