খুনসুটি ডেকে গেলে বিরহের হুইসেল
প্ল্যাটফমের অদূরে র'ব বিচ্ছেদের বগি!
রাতভর মেলে দেবো বিরহী দরজা
পারাপারে ধুমধাম দেখে কেটে যাবে আরো কিছুকাল।
তবুও এপারে জমে গেলে অন্ধকার
ওপারে জ্বলবে আশা ও প্রাপ্যের সিগনাল।
একদিন অভিমানে মরচে ধরলে
ভেঙে যাবে বিরহের শান দেয়া ছুরি
সখ্যের ইঞ্জিন নেবে ল্যের সীমায়।
প্রাপ্তির শিথানে শুধু জানবো সেদিন-
অভিমানে ক্ষয়ে গেলে অমূল্য সময়
সন্ধির সুবর্ণ লতা মেলে রাখে হৃদয়ের প্রিয় জুঁই ফুল।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



