somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

দিল্লীর নির্বাচন আমাদের কি ধরনের বার্তা দিল?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লীর মানুষ বিশ্ববাসীকে বিশেষ করে উপমহাদেশের সকল মানুষকে চমৎকার কিছু মেসেজ দিল আর তা হল -
১. আজ দিল্লীর মানুষ বুঝিয়ে দিল নামের শেষে গান্ধী থাকলেই মহাত্মা গান্ধী (মহন দাস করমচাঁদ গান্ধী) হওয়া যায় না ।
২. আর পূর্বপুরুষদের কৃতিত্ব এর কীর্তন গেয়ে বা দোহাই দিয়ে বেশিদিন জনগন (সচেতন) দের ধোঁকা দেয়া যায় না। যদি না নিজের কোন কৃতিত্ব এর সাথে যুক্ত থাকে কারন একমাত্র কীর্তিমানেরই মৃত্যু নাই।
৩. ধর্মের দোহাই বা ধর্মকে পুজি করে রাজনীতি করে দাঙ্গা (যা কোন ধর্ম মতেই বৈধ নয়) করে কিছু সময়ের জন্য জনপ্রিয়তা পাইলেও সচেতন জনগণ কখনোই তা ভালো ভাবে নেয় না। তারা ভালো সুযোগের অপেক্ষাতে থাকে এবং সুযোগ পেলেই এর উত্তর ব্যালটের মাধ্যমে দিয়ে দেন।
৪. সচেতন জনগন কখনোই দুর্নীতিবাজ, ক্ষমতা লোভী, দলীয় করন কারী অথবা স্বেচ্ছাচারী সরকার এর সহযোগিতা করে না।

জানি না আমাদের দেশে এমন কবে হবে কারন আমাদের জাতির মেরুদণ্ড তৈরির কারিগরদের বেশীরভাগই তাঁদের বিবেক এবং মাথা দুটোই বিক্রয় করে উটপাখির মত মাটির গর্তে মাথা লুকিয়ে আছেন।
আর যারা কেজিরঅয়াল হইতে চাইবেন তাঁদের তো আমরা সাধারন জনতা পাগল বলতে প্রস্তুত হয়ে থাকি। আর শাসক গোষ্ঠী তো তাঁদের গুম করতে কোন সুযোগ ই হাতছাড়া করবেন না।

তাই কেন যেন মনে হয় আমাদের সকলের কপালে এই সঙ্গীত ই আছে আর তা হল-
"মেরা জীবন পোড়া কাগজ পোড়াই রহে গিয়া"
৩০ লক্ষ্য জীবনের বিনময় এর মাধ্যমে পাওয়া স্বাধীনতা আজ প্রতিনিয়ত হরন হচ্ছে নিয়ন্ত্রণের নামে।
এর পরেও আরও জীবন দিয়ে প্রতিষ্ঠা করা গণতন্ত্র মাঝে মাঝে ই স্বৈরতন্ত্রে রূপ নেয়। আবার তা পুনরুদ্ধারের নামে হাজার মানুষ আগুনে পুরে, বোমার আঘাতে কিংবা "ক্রস ফায়ারে" বিচার বহির্ভূত ভাবে মারা যাচ্ছে।
কারন আমরা যে আজো উপবৃত্তের দুই ফোকাস কে কেন্দ্র করেই পরিধি বরাবর ধাবমান আছি।
আর এভাবে ধাবমান থাকলে আমরা বারবারই একই সমস্যাতে জীবন দিতে থাকব কিন্তু সমাধান হবে বলে গত ৪৩ বছরে মনে হয় নি।
তাই আসুন দিল্লীর জনগনের মত ও আমরা পরিবার তান্ত্রিক গণতান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে ব্যাক্তির গুনাগুন বা অর্জন বিচার করে ব্যালটের রায় দেই। তা না হলে আজকের এই দুর্নীতিবাজ, ক্ষমতা লোভী, দলীয় করন কারী লোকজনের হুকুমের (ভোট এর মাধ্যমে এদের এগুলো করার ক্ষমতা দেবার কারনে) আসামি হিসেবে মহান সৃষ্টিকর্তার দরবারে আপনার নামে বিচার ঠুকবে পরবর্তী প্রজন্ম। যেখানে আপনার উকিল আপনি ই।

এখনো সময় আছে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর নিজেদের শুধরে নেবার। কারন বুদ্ধিমান মাত্রই প্রকৃতি এবং পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করেন। আশা করি আপনিও করবেন।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×