somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

রাজনের মৃত্যু, কিছু নরম হৃদয়ের মানুষ এবং কঠিন হৃদয়ের কিছু কথা

১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ্‌ রাজনের হত্যাকারী কামরুল গ্রেপ্তার হয়েছে, সে সৌদি আরবের মটিতেও পালিয়ে থাকতে পারে নাই। এই কাজের দ্বারা প্রমাণ হল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিক এবং স্বাধীন ভাবে কাজ করলে যেকোনো অপরাধীদের ২৪-৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা সম্ভব।

এই ঘটনা প্রমাণ করল সাগর-রুনি হত্যাকাণ্ডের পরে তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভুয়া ছিল না। তিনি তার অধিনস্ত বাহিনী গুলোর সক্ষমতা জেনেই এই ঘোষণা দিয়েছিলেন কিন্তু সিস্টেম লসের হিসেব টুকুন হয়ত তিনি করেন নি। যে কারনে আজো শিশু মেঘ বাবা মা বলতে তাঁদের কবর কেই বুঝলেও তার এই করুন পরিনতির জন্য দায়ী ব্যক্তিরা ধরা ছোঁয়ার বাইরে।


রাজনের ব্যাপারে আমরা অনেক সোচ্চার হলেও ত্বকি, সাগর-রুনি, এম পি পিনুর ছেলের হাতে খুন হওয়া অভাগা দুই মানব অথবা ফেনীর একরাম হত্যার কিংবা ইলিয়াস আলর গুম বা অগণিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এত সোচ্চার নই। এর অন্যতম কারন হল এদের কোন ভিডিও বাজারে নাই তাই আমাদের নরম হৃদয় পর্যন্ত এদের হাহাকার পৌঁছে না। অনেকেই দেখালাম বলেছেন এই ভিডিও তাঁরা পূর্ণ দেখতে পারেন নাই দুর্বল হৃদয়ের বলে কিন্তু আমি ভিডিও টি টেনে টেনে রাজনের কথাগুলো পরিষ্কার বুঝার জন্য ৪-৫ বার দেখেছি অথচ আমার সহধর্মিণী আমাকে বলে আমি নাকি নরম মনের মানুষ। আরে আমি যদি নরম মনের মানুষ হই তাহলে এই সকল জনগন তো তরল হৃদয়ের যদিও এদের কাউকে কাউকে ব্যাক্তিগত ভাবে চিনি এবং তাঁদের হৃদয়ের নরম স্পর্শ খুব কাছ থেকে দেখেছি তার পরেও তাঁদের বিশ্বাস করলাম কারন কম্পিউটারের কীবোর্ড চেপে মিথ্যা কথা কেউ লিখবে না। এই ঘটনা প্রমাণ করল আমাদের হৃদয়ের অনুভূতি শক্তি ভোঁতা হয়ে গেছে এখন কিছু আমাদের হৃদয়ে দাগ কাটতে হলে এর ভিডিও চিত্র দেখা বা ফেসবুকে ছেড়ে দেয়া অত্যাবশ্যক হয়ে গেছে। এক্ষেত্রে সাগর-রুনি, ত্বকি, একরাম এদের হত্যকারিরা অনেক চতুর কারন তাঁরা ভিডিও ছেড়ে পাবলিক সেন্টিমেন্ট জাগ্রত করেন নি।

কোন এক শাহাবাগের রাজপথ হতে উঠে আশা বিশাল নেতা লিখলেন এই ঘটনা জানার পর তিনি রাতে ঘুমাতে পারেন নাই অথচ সাগর রুনির হত্যার ৩ বছর এর অধিক সময় হতে চলল উনারা ঠিক ভাবেই ঘুমান, ত্বকির বাবা সন্তানের মৃত্যুর বিচার কেন চান এ জন্য তিনি হয়রানির শিকার হলেও ওনাদের তেমন কোন প্রতিক্রিয়া নেই কিংবা রংধনুর সাপোর্টে করুন সুরে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কলাম বা ব্লগ লিখে বেড়ান। অথচ রাজন হত্যার অন্যতম কারন এই তাঁদের কথিত মেডিক্যাল ডিজঅর্ডার বা জীনগত ত্রুটি(!!!) টি। আর এই সাগর রুনি আজ জীবিত থাকলে তাঁদের কাছে নিজেদের অনুষ্ঠান কাভারের জন্য ধর্না দিতেও এই লোক গুলো একটুও দ্বিধা করতেন না।

আমাদের প্রতিক্রিয়ার নতুন রূপ হল “ক্ষমা কর অমুক” বা “লজ্জিত” কি লাভ এই সব লিখে? একটা কাজ করুন না, একটা রুমে ঢুকে রুমের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে ভাবুন বিগত ৫ বছর আপনার কোন কোন কাজ এই সকল ঘটনা সংগঠনের জন্য দায়ী। আমি নিশ্চিত আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ১ মিনিট ও ভাবতে পারবেন না চিৎকার করে রুম ছেড়ে বের হয়ে আসবেন। কারন যে পুলিশ অফিসার ১২ লাখ টাকার বিনিময়ে কামরুলকে ছেড়ে দিয়েছিল সেও হয়ত এই ফেসবুকে লজ্জিত বা ক্ষমা কর টাইপের স্ট্যাটাস দিয়েছিল, সে কি পারবে ৩০ সেকেন্ড এভাবে বসে একান্তচিত্তে নিজের পাপকে স্মরণ করতে? পারবে না। মেঘের বাবা মায়ের কবরের কাছে তোলা ছবি দেখে আমাদের দু এক জন হয়ত কষ্ট পান কিন্তু কেউ চিন্তা করুন তো এমন একটি পরিস্থিতিতে আপনি বা আপনার সন্তানকে, খুব কষ্ট লেগে উঠল মনে তাইত। আচ্ছা আবার চিন্তা করুন তো ইলিয়াস আলির সন্তানেরা ঈদে আনন্দ ফুর্তি করল তার কিছুদিন পরে জানল ঐ ঈদের দিনই তাঁদের পিতাকে হত্যা করা হয়েছে, কেমন হবে ঐ সন্তানের মনের অবস্থা? আপনি নারীবাদী ভালো এক বার ভাবুন তো ইলিয়াস আলির বউ বিধবা নাকি সধবা এটা জানার অধিকারও তার নাই। খুব বেশী পেইন দিচ্ছি এই তো? তাই ওয়াল এ এত লজ্জা না রেখে সত্যি সত্যি নিজের কৃত অপকর্ম গুলোর জন্য নিজেরা লজ্জিত হয়ে সেই অপরাধ করা ছেড়ে দিলেই বাংলাদেশ সোনার বাংলাতে রূপান্তরিত হবে।

আইনস্টাইন বলেছিল “আমি ভয় পাই প্রযুক্তি হয়ত একদিন মানুষের ভাব আদান প্রদানকে নষ্ট করে দিবে, যার ফলে নির্বোধ একটি জাতি জন্মাবে”। উনি যে কত নির্মম সত্য বলে গেছেন তা কি এই সকল ঘটনাগুলো প্রমাণ করে না?

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৬:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×