somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

#‎No_VAT_On_EDUCATION‬ আন্দোলন এবং কিছু কথা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইতিহাসের সফল ছাত্র আন্দোলন গুলোর মধ্যে অন্যতম হল- ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৯০ এবং ২০০৭ সালের আন্দোলন। এই সবগুলো আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাবি এর শিক্ষার্থীগণ। প্রতিটি আন্দলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবীর সাথে গলা মিলিয়েছিল সকল ছাত্র জনতা। এর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো বলে না সকল আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্জন কিংবা ঢাবি শিক্ষার্থীরাই এই সকল আন্দোলনের সফলতার একমাত্র মূল নায়ক।

মুদ্রার ওপিঠে সদ্য সমাপ্ত ভ্যাট বিরোধী আন্দোলন কে যদি দেখি- এই আন্দোলনের সূত্রপাত করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কিন্তু এই আন্দোলনের প্রতি সমর্থন ছিল সকল স্তরের মানুষের। বিশেষ করে ঢাবি শিক্ষার্থীরা তাঁদের সমর্থনে মিছিল এবং শাহাবাগে অবস্থান কর্মসূচী প্রদান করে। এমনকি আমরা প্রাক্তন যারা ঢাবি শিক্ষার্থী তারাও অন্যদের সাথে এই আন্দলনে গলা মিলাই। যার ফলে গতকাল এই উচ্চশিক্ষার উপরে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনটি সফল হয়।

এই সফলতাতে সর্বস্তরের মানুষ তাঁদের অভিনন্দন জানায়। আসলে এখানে কোন এক গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের বিজয় হয়েছে বললে ভুল হবে। এখানে বিজয় হয়েছে ছাত্রত্বের (studentship)। কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্যি কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন তাদের আন্দোলন চলাকালে তাদের নিয়ে কটূক্তি করেছে তেমনি আন্দোলন সফল হবার পরে এর চেয়ে মিনিমাম ২০-৩০ গুন বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাবি বা পাবলিক বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের ছাত্র সমাজ আবার বিভক্ত হয়ে যাবে যার ফলাফল ভোগ করবে তাঁরা যারা মনে প্রানে “Divide and rule” কে সমর্থন করে।

তাই সকলকে বলব কাউকে হেয় করে কথা বললেই আপনি বড় হয়ে যেতে পারবেন না। আনন্দ সকলের মাঝে ভাগ করে নিলে তা বাড়ে। সুতরাং নিজেদের অর্জনকে একান্ত নিজেদের সম্পদ ভাবা জ্ঞানীর কাজ নয়। সারা দেশের মানুষের মাঝে নিজেদের এই অর্জনকে ছড়িয়ে দিন।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×