স্বাধীনতার মর্ম সে কিভাবে বুঝবে যে নিজেই নিজেকে পরাধীন করে রেখেছে। সকলকে বিজয়ের মাসের সুভেচ্ছা। দেশ মায়ের যেসকল শ্রেষ্ঠ সন্তান্দের রক্তে/ঘামে সিক্ত হয়ে আমাদের স্বাধীনতা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
পাকিস্তানীদের গণহত্যা অস্বীকার নিঃসন্দেহে শতাব্দীর সেরা নির্মম রসিকতার মধ্যে অন্যতম এক রসিকতা।
একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এর তীব্র নিন্দা জানাই।
আমাদের দেশের কিছু বড়বড় বুদ্ধিজীবী(!) আছেন যারা এই সব নিয়ে লিখে বছরের পর বছর কাগজের পাতা ভরে ফেলছেন। আমাদের তরুন প্রজন্মের কাণ্ডারি (গায়ে না মানলেও ওনারা নিজেদের মোড়ল দাবি করেন) গন তাদের অনলাইন হতে শুরু করে সকল স্তরের লেখনি তে এই সকল বুদ্ধিজীবীদের(!) অনেকের নামে ফিল্টার চালু করেছেন। অর্থাৎ এই সকল বুদ্ধিজীবীদের(!) চতুর লেখার সমালোচনা কিংবা এদের লেখা অন্ধের মত বিশ্বাস না করলে আপনি রাজাকার বা তাদের দোষর দের মত ঘৃণিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন!!!
এরা অনেকেই ধর্মে বিশ্বাসী না। এদের যুক্তি ধর্ম হল অন্ধ বিশ্বাস, আর অন্ধভাবে বিশ্বাস করা তাদের মত যুক্তিবাদীদের মানায় না। অথচ এরা ঐ সকল বুদ্ধিজীবীদের(!) সকল মানের লেখনির অন্ধ বিশ্বাসী!!!
এই সকল বড়বড় বুদ্ধিজীবীদের(!) লেখনিতে এরা আপনাকে যে বিষয় গুলো সম্পর্কে অন্ধকারে রেখে তাদের প্রভুকে খুশি রাখতে চায় তার কিছু নিম্নরূপ-
১। এরা মুক্তি যুদ্ধ কালীন গণহত্যা নিয়ে কথা বলবে। রাজাকার দের ভুমিকা নিয়ে কথা বলবে। কিন্তু ঐ সময়ে বাংলাদেশে জন্ম নিয়ে যারা পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য হিসেবে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করে দীর্ঘ নয় মাস নিজেদের মা-বোন দের ইজ্জত লুটে নিতে সহায়তা করেছে তাদের নিয়ে কিছু বলবে না। প্রান গ্রুপের মালিক কিংবা মেজর মান্নান এর বিচার এরা কিন্তু কখনো এদের লেখাতে দাবি করবে না। এমনকি প্রান গ্রুপের মালিকেকে যখন গার্ড অফ অনার দেওয়া হল তখনো এরা নিজেদের ব্যাবসা পাতি নিয়া ব্যাস্ত থাকল।
২। ১৯৭২ সালের 30 জানুয়ারি (https://en.wikipedia.org/wiki/Zahir_Raihan) নিখোঁজ জহির রায়হান কে কে বা কারা নিজেদের স্বার্থ গুম করে? বাংলাদেশের ইতিহাসে প্রথম গুম হওয়া এই ব্যক্তিকে কিন্তু এই সকল বুদ্ধিজীবীগন(!) কিন্তু ওনার এই গুমকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনি এবং রাজাকার দের হাতে নিখোঁজ বাংলার সত্যিকারের বুদ্ধিজীবীদের হত্যার সাথে সাধারণীকরণ করে এই প্রজন্মের মাথাতে ঢুকিয়ে দিয়েছেন। যেন কেউ ভুলেও এই গুমের বিচার দাবি করতে না পারেন।
৩। 1974 সালের দুর্ভিক্ষ যা ততকালিন ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতির কারনে হয়েছিল বলে অনেক অর্থনীতিবিদ একমত এবং যার ফলে ১.৫ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল (Bangladesh famine of 1974 Countryঃ Bangladesh। Total deaths Government estimate: 27,000 Unofficial estimate:1.5Million. সূত্রঃ Click This Link)
এই গনহত্যার বিচার দাবি এরা কখনো করবেন না।
৪। ১৯৭২-২০১৫ পর্যন্ত যত পরিমানে বিচার বহির্ভূত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই সকল হত্যাকাণ্ডের মধ্যে যতগুলো নিজেদের আঁখের গোছাতে কাজে লাগে শুধুমাত্র সেগুলো নিয়ে কথা বলবেন অন্য গুলো সম্পর্কে জিজ্ঞেস করা হলে এমন ভাব নিবেন যেন তিনি এই প্রথম এমন কোন কথা শুনলেন।
যে সকল ব্যক্তিবর্গ এমন নিরলিপ্ত ভাবে মিথ্যচার বা সত্য গোপনের মাধ্যেমে যুগের পর যুগ লিখে আসছেন এবং তাদের নামে তোমরা/ আপনারা যারা ফিল্টার পর্যন্ত তৈরি করে ফেলছ/ছেন তাদের নিজেদের বিবেক কে একটু প্রশ্ন করুন তো, কেন এই সকল ব্যক্তিবর্গের (যাদের অনেকেই মুক্তিযুদ্ধের সময় পালিয়ে কিংবা নিজেদের ব্যবসা সামলাতে ব্যস্ত থাকার কারনে মুক্তিযুদ্ধের মত ক্রান্তিলগ্নেও দেশের কোন উপকার করতে পারেন নাই) লেখার ফিল্টার দিয়ে একজন দেশপ্রেমিক জনতাকে পরিমাপ করতে হবে?
যদি এই সকল ব্যক্তিদের মত ধূর্ত এবং সুযোগ সন্ধানী না হন তাহলে ওনাদের যেখানেই পাবেন সেখানেই এই পয়েন্টের সাথে এই ধরনের অন্য যত পয়েন্ট আছে সেগুলো নিয়ে প্রশ্ন করুন। জাতি সঠিক ইতিহাস, সত্য এবং ন্যায় বিচার চায় যা এমন ধুরন্ধর ব্যক্তিবর্গের চতুর লেখনীর মাধ্যমে বাধাগ্রস্থ হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




