somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

আল্লাহ্‌র সাহায্য নিয়ে শয়তান এবং তার অনুসারী আবু লাহাবের দলের ফাঁদে পা দেয়া হতে বিরত থাকাই হোক একজন মুসলিমের অন্যতম লক্ষ্য

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কল্পনা করুন-

আপনি একটি প্রতিষ্ঠানে কর্মরত। যার বেতনের উছিলাতে আল্লাহ্ আপনার সংসারের সকলের রিজিকের ব্যাবস্থা করছেন। হঠাৎ করেই আপনার বস জানতে পারলো আপনি ধর্মান্তরিত হয়েছেন। এই কথা শুনে তিনি আপনাকে চাকুরিচ্যুত করেই ছাড়লেন না, তিনি আপনাকে উত্তপ্ত বালুর উপরে বুকে পাথর বসিয়ে চাবুক মারতে লাগলেন। চাবুক মারতে মারতে তিনি ক্লান্ত হয়ে পরেছেন কিন্তু আপনার মুখে একটাই বানী “লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” “আর কোন ইলাহ নাই আল্লাহ্ ছাড়া এবং হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহ্র রাসুল (বার্তাবাহক)”। আপনি একবারও ভাবছেন না আমার পরিবার কি খেয়ে বাঁচবে, আমি মারা গেলে আমার পরিবারের কি হবে? আপনি মৃত্যুর পূর্ব পর্যন্ত শুধু আল্লাহ্র বিশ্বাস ধরে রাখতে প্রান পনে চেষ্টা করে যাচ্ছেন কারন আপনি জানেন যদি কেউ আল্লাহ্র বানী আঁকড়ে থাকেন আল্লাহ্ই তাঁর ইহকাল এবং পরকালের দায়িত্ব নিবেন। (সুবহানআল্লাহ)

হ্যাঁ এমন সব কষ্ট সহ্য করেই সাহাবা (রাঃ) গণ আল্লাহ্র রাসুল (সঃ) কে দীন ইসলাম প্রতিষ্ঠাতে সহযোগিতা করে গেছেন। তাঁদের এমন সব কষ্টের বিনিময়ে জমিনে ইসলাম কায়েম হয়েছে, বিশ্বের অন্যতম সেরা শান্তির ধর্ম হিসেবে যা আজও স্বীকৃত। অথচ আমরা কথায় কথায় এই শান্তির ধর্ম নিয়ে যা ইচ্ছা তা কটূক্তি করছি, আর যারা ইসলাম মেনে চলি বলে দাবী করি তাঁরা প্রথমেই বসের মাথা কেটে ফেলি এই কথা বলে যে এই লোক আমাকে ইসলাম হতে বিরত রাখতে চাচ্ছে। অথচ আবু লাহাবের চেয়ে বড় জালেম কেয়ামত পর্যন্ত আসবে কিনা সন্দেহ কিন্তু সেও ইসলামের উল্লেখযোগ্য কোন ক্ষতি করতে পারে নাই। ঈমানদ্বার ব্যক্তি মাত্রই আল্লাহ্কে বিশ্বাস করেন এবং সাথে সাথে এইও বিশ্বাস করেন “হাসবুনাল্লাহু ও নে’মাল অয়াকিল (আল-কুরআনঃ ৩:১৭৩)” অর্থাৎ “Allah is sufficient for us and he is the best disposer of affairs”. সুতরাং আপনার এ ক্ষণিকের উত্তেজিত কর্ম ইসলামের কোন উপকার যেমন করতে পারেনা তেমনি যুগে যুগে আবু লাহাব গনও সম্মিলিত প্রচেষ্টা করে ইসলামের ক্ষতি করতে পারেনি, পারবেও না। যদি এবং কেবল যদি আপনি ওদের ফাঁদে পা দিয়ে নিজেই নিজের ক্ষতি না করেন।

তাই যুক্তির উত্তর যুক্তিতে দিন, অযৌক্তিক কিছু বললে সবর করুন, উত্তর দেয়া হতে বিরত থাকুন, উপরোক্ত আয়াত পড়ুন। নিজে নিজের পরিবারকে ইসলামের পথে রাখুন। আপনার আমার পরিবার পূর্ণ ইসলামিক নিয়মে মেনে চললেই ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলামের খেদমতের এর চেয়ে ভালো কোন উপায় নাই যে, নিজে নিজের চারপাশের মানুষকে ইসলামের পথে পরিচালিত হতে উদ্ধুদ করুন। যা আল্লাহ্ রাসুল (সঃ) এবং তাঁর সাহাবা (রাঃ) গণ দিনের পর দিন ধৈর্য সহকারে ত্যাগের সহিত করে গেছেন। যে আপনাকে গালি দিতে পারে, ধরুন কাউকে গালি দেয়া যে সাধারণ মানবিক দৃষ্টিতে অমানবিক এবং পাশবিক তা সে শিখে নাই। এমন একজন ব্যক্তিকে এড়িয়ে চলার চেয়ে ভালো কোন উপায় কারো জানা আছে বলে জানি না। এড়িয়ে চলতে শিখুন, ইসলামের মহিমা নিজের আচরণের মধ্যে প্রকাশ করুন, আল্লাহ্র কাছে মুসলমানদের হেফাজতের জন্য দোয়া করুন, শয়তানের ধোঁকা চিনতে শিখুন। ইনশাআল্লাহ্ কেয়ামতের পূর্ব পর্যন্ত ইসলাম টিকে থাকবেই এই জমিনে।

পরিশেষে আল্লাহ্র নিকট প্রাথনা করব আল্লাহ্ যেন আমাদের তাঁর রাসুল (সঃ) এবং সাহাবা (রাঃ) গণের জীবন হতে শিক্ষা গ্রহণ করে সকল শয়তান এবং তার অনুসারী আবু লাহাব দের বিছানো ষড়যন্ত্রের সূক্ষ্ম জাল এড়িয়ে চলার তৌফিক দান করেন। (আমীন)
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×