বাবার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন কবি মহিউদ্দিন। তিনি বাবাকে বলতেন আমাদের মত বুদ্ধিজীবীরা দেশের সম্পদ হলেও সরকারের জন্য বোঝা। কারন আমরা না থাকলে ওরা যা ইচ্ছা করতে পারত কেউ বাঁধা দিত না।
বাঙ্গালীর মধ্যে স্বাধীনতার আকাঙ্খা সৃষ্টিকারী জাতীর সেই সকল সন্তানদের এই দিনে নির্মম ভাবে হত্যা করে জাতীকে মেধা শূন্য করার প্রয়াস চালানোর নিসংসতা ভুলবার নয়।
গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি তাঁদের যারা জীবিত থাকলে হয়ত আমাদের বর্তমানের এই সকল চতুর, ক্ষমতার পদলেহনকারী নরকের কীট গুলোকে বুদ্ধিজীবী বলতে হত না।
মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ এই সকল কীট গুলোর মুখোশ উন্মচনের জন্য ঐ সকল নির্লোভ, নিরহঙ্কারি, ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সত্যিকারের বুদ্ধিজীবীগণের মত একঝাক বাঙলা মায়ের দামাল সন্তান তৈরি করে দেন। যারা দেশকে তাবেদার দেশ হতে স্বয়ংসম্পূর্ণ সাম্যের বাংলাদেশে রূপান্তরিত করবে।
বিদ্রঃ অনেক বেশি কিছু লিখার ইচ্ছা ছিল কিন্তু খুব চাপের মধ্যে রয়েছি। আল্লাহ্ তৌফিক দিলে ভবিষ্যতে লিখব ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





