somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একটি সম্ভাবনা ময় জিবন :(

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ দেখলাম বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই (ত্রিশালের ইউ এন ও এর দায়িত্ব রত ছিলেন) সড়ক দুর্ঘটনাতে মৃত্যু বরণ করলেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজেউন)। (রাশেদুল (৩৭) চলে গেছেন না ফেরার দেশে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নুরুর দোকান এলাকায় একটি বাসের চাপায় অকালেই প্রাণ হারিয়েছেন এই সরকারি কর্মকর্তা।)

এমন মৃত্যু আমরা কেউ ই কামনা করি না। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কি করেছি এমন অস্বাভাবিক মৃত্যু কমানোর জন্য? আমাদের জন প্রতিনিধি গন বলেন “আল্লাহ্‌র মাল আল্লাহ্‌ নিয়ে গেছেন” কিংবা “গরু ছাগল চিনলেই লাইসেন্স দেয়া উচিৎ”। এই সব কথা হজম করে সেই সকল ব্যাক্তির প্রশংসা করে স্তুতি বাক্য রচনা করতে দেখেছি অনেক কেই। লঞ্চ ডুবির জন্য জানের বদলে জান (মানুষের বদলে ছাগল) দেয়ার পরেও আমাদের অনেক ভালো লেগেছিল। কেউ বলিনি এই মহৎ পুরুস্কার দরকার নাই আপনারা সড়ক দুর্ঘটনার কবলে পরে মৃত্যুর মিছিল ঠেকান। আজ রাসেদ ভাইয়ের জন্য আপনার যে অনুভূতি একই অনুভূতি অনুভূত হয় দৈনিক সর্বনিম্ন ৮ জন মানুষের কাছের আত্মীয় স্বজন দের।
কিছুই কি করার নাই আমাদের?


নিরাপদ সড়ক চাই এর মতে “সেকেন্ডারি ডাটা বা তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুতকৃত এ প্রতিবদনে দেখা যায় ২০১৫ সালের ১ জানুয়ারী থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা প্রায় ২৬২৬। এই তথ্য শুধু মিডিয়ায় প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অনেক আঞ্চলিক তথ্য অপ্রকাশিত রয়েছে যা কোনো মিডিয়ায় উঠে আসেনি। গত ২০১৪ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ২৭১৩। এ বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা মাত্র ৮৭ কম হলেও অন্যান্য দেশের সাথে এই সংখ্যা তুলনা যোগ্য নয়। বাংলাদেশের লাইসেন্সকৃত গাড়ীর সংখ্যা ২১ লক্ষ এবং অবৈধ গাড়ীর সংখ্যা প্রায় ১০ লক্ষ (নসিমন, করিমন, ভটভটি, অটোবাইক, মাহেন্দ্র, ট্রলি ইত্যাদি)। এই হিসাবে প্রতি দশ হাজার গাড়ীতে সড়ক দুর্ঘটনার সংখ্যা হলো ৪৯টি। অথচ প্রতি ১০ হাজারে আমেরিকায় ২টি, জাপানে ২টি, চীনে সোয়া ৩টি ও রাশিয়ায় ৪টি দুর্ঘটনা ঘটে থাকে।

তিনি বলেন, মাত্র ৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এবং আঞ্চলিক শাখা সংগঠনের পাঠানো তথ্যের সমন্বয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু স্থানীয় বা আঞ্চলিক অনেক দুর্ঘটনার খবর এ প্রতিবেদনে উঠে আসেনি। অনুমান করা যায় এ সংখ্যা প্রায় ৩৫০০ হতে পারে। তিনি বলেন ২০১৩ সালের প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার সংখ্যা ২৭৫৩টি ছিল, এ বছর সংখ্যা ৪০টি কম হলেও বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে তা ব্যাপক এবং ভয়াবহ”।(Click This Link)


বিবিসি এর একটি সংবাদ অনুসারে “বাংলাদেশের বিভিন্ন মহাসড়কের মোট ২০৮টি স্থানকে দুর্ঘটনাপ্রবণ বলে এক গবেষণায় চিহ্নিত করেছে দুটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিবেদন অনুযায়ী গবেষণার সময় যে সব চালকের উপর জরিপ করা হয়েছে তাদের মধ্যে ২২% ২০১৩ সালে কোন না কোন দুর্ঘটনার সাথে জড়িত। তাদের বেশিরভাগ আবার জানিয়েছেন দুর্ঘটনার পর তাদের কোন শাস্তি পেতে হয়নি কারণ তারা বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত”। (Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×