somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

বিবাহ যখন সুন্নাতে খাৎনা!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করিম মিয়ার গৃহে সাজসাজ রব পরে আছে। এলাকার সকলে ব্যাস্ত এই বিশাল আয়োজনকে সফল করার জন্য। শত হলেও এলাকার মোড়লের অনুষ্ঠান বলে কথা! যে ডাল রান্না করার যোগ্যতা রাখে না সে কোর্মা রান্নার দায়ীত্ব পেয়েছে! কি বিশাল করিম সাহেবের মন!

এভাবে নানা কর্মযজ্ঞ সম্পাদনের পর এলো সেই আকাঙ্খিত দিন। করিম মিয়ার ছেলেবেলার বন্ধু রহিম সাহেবও বিয়ের আগের দিন সপরিবারে হাজির হয়েছেন বন্ধুর এক মাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য।

রাতে করিম মিয়া তার চ্যালা চামুন্ডা সহ রহিম সাহেবের সাথে বসে আলাপ করছিলেন উদ্দেশ্য বন্ধুকে দেখিয়ে দেয়া যে, টেনেটুনে ডিগ্রিটা পাশ করলেও সে আজ তার রাজনৈতিক পরিচয়ে কত বৃহৎ এক মহীরহু।

করিম: বুঝলা রহিম আমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমাকে তোমাদের মত ব্রিলিয়ান্টদের চেয়ে খুব খারাপ রাখে নাই।

চামচারা সমস্বরে বলে উঠল "নেতা ঠিকই কইছে, এলাকার একটা বাচ্চার সুন্নতে খাৎনা করাতেও ওনার অনুমতি নিতে হয়, এর চেয়ে সম্মানের বিষয় আর কি হইবে? রহিম মিয়া আমগোর গ্রামের গর্ব কিন্তু হেয় আপনের মত ইজ্জত কই পাইব?

রহিম সাহেব শুনছিলেন আর মনে মনে হাসছিলেন এক ভেবে যে, ইজ্জতের কত প্রকারভেদ!

করিম মিয়া যখন মনে মনে তৃপ্তির ঢেঁকুর তুলছিলেন এই ভেবে যে, এখন বন্ধু ঠিকই আফসোস করবে তার প্রভাব প্রতিপত্তি দেখে।
ঠিক এমন সময়েই রহিম সাহেবের ছোট ছেলে এসে বলল "বাবা করিম চাচ্চুর না শুধু একটাই মেয়ে তাহলে সুন্নাতে খাৎনা করবে কার?"

রহিম মিয়া বলল "সুন্নাতে খাৎনা কই পাইলা ভাতিজা, এইডা তো বিবাহের আয়োজন!"

ছেলে বলল "তাহলে গেটে যে লেখা আজ স্বর্নের সুন্নাতে খাৎনা? আর অনুষ্ঠানের আয়োজন দেখে তো আমার সুন্নাতে খাৎনা বলেই মনে হচ্ছে!"

রহিম সাহেব ছেলেকে থামিয়ে দিয়ে সকলকে অন্ধের হাতি দেখার গল্পটি বললেন। গল্প শেষে বললেন "আসলে মানুষ অতি অদ্ভুত এক সৃষ্টি, সে কখনো অন্যকে নিজের চেয়ে ভালো ভাবতে পারেনা, সে সর্বদাই ভাবে তার আশপাশের জগতটাই সব এর চেয়ে ভালো বা এর চেয়ে সম্মানের কিছু থাকতে পারেনা। কেউ এর চেয়ে ভালো কিছু করতে পারে না। ফলে নিজেকেই জাহির করতে যেয়ে অনেকেই বিয়ের অনুষ্ঠানকে সুন্নাতে খাৎনার মানে আয়োজন করেও তৃপ্তির ঢেঁকুর তোলে। তুলবেই না কেন সে যে চাটুকার দ্বারা বেষ্টিত থাকে তারা তো তাকে কখনও বলবেনা যে এটা না করে ওটা করলে ভালো হত।"

সকলেই যে এই মানের মানুষ তা নয় কিছু সংখ্যক মানুষ আজও জীবিত আছে যারা অপরের সঠিক মূল্যায়ন করতে জানে। তবে আতংকিত হবার মত বিষয় হল এ শ্রেনীর মানুষের সংখ্যা জ্যামিতক হারে কমছে প্রতিনিয়ত।

পরম ভালোর কোন স্কেল না থাকলেও যে/যারা খারাপের স্রোতে নিজেদের বিলিয়ে দিয়েছে তাদের থেকে কত টুকুন ভালো আশা করা যায়?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×