somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানসাট : তবে কি জনতার বিজয় ছিনতাই হয়েছে?

২৮ শে মে, ২০০৬ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানসাট আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর বিরুদ্ধে বিােভ দেখিয়েছে তারই কর্মীরা। খবরটি শুনে অনেকেই জানতে চেয়েছেন, আসলে বিষয়টি কী? অনেকে মন্তব্য করেছেন, কানসাটে কি তাহলে রাব্বানী বিরোধীরা জেগে উঠলো? কিন্তু আমার বারবার একটি কথাই মনে হয়েছে। শঙ্কা জেগে ওঠা সেই প্রশ্নটি ঠিক প্রশ্ন নয়। অনেকটা স্বগোতক্তির মতো বারবারই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে : তবে কি জনতার বিজয় ছিনতাই হয়ে গেলো?
ইতিহাসের অংশ হয়ে যাওয়া কানসাট আন্দোলনের আগুনঝরা কয়েকটি দিন আমি সেখানে কাটিয়েছিলাম সংবাদ সংগ্রহের কাজে। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলামের মোটরসাইকেলের পেছনে চেপে এলাকায় ঘুরেছি আর অবাক হয়ে ভেবেছি- একটি আন্দোলন কীভাবে বদলে দেয় মানুষগুলোকে? নিজের চোখে দেখেছি সেইসব বদলে যাওয়া, অনুভবও করেছি। পুলিশের গুলিতে মানুষ মরেছে পাখির মতো। তারপরেও সেইসব মানুষের মধ্যে কোথাও আমি ভয়ের লেশমাত্র খুঁজে পাইনি। যা পেয়েছি তা হলো স্ফূলিঙ্গের মতো সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দেয়ার তীব্র আকাঙ্া। সেই আকাঙ্াগুলোকেই একটি আঙুলের ইশারায় আমি নিয়ন্ত্রিত হতে দেখেছি। সেই আঙুল গোলাম রাব্বানীর। কয়েক বারই কথা হয়েছে তার সঙ্গে আমার। প্রত্যেকবারই কথা বলেছি আর আশা করেছি, গোলাম রাব্বানী শুধু কানসাটে নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। নওগাঁ আমার জন্মস্থান, আমার দাদা-নানা-বাবার বাড়ি। সেখানে যখন পল্লী বিদু্যতের অনিয়মের প্রতিবাদে আন্দোলন গড়ার চেষ্টা চলছিলো, তখন সেই আন্দোলনে অংশ নেয়া আমার এক বন্ধু ফোনে একদিন আমাকে বলেছিলো, ইশ, আমরা যদি একজন গোলাম রাব্বানী পেতাম! আমি জানি না, গোলাম রাব্বানীর একেবারে হাল আমলের খবর শুনে সে কি এখনও একজন গোলাম রাব্বানী পেতে চায় কি না। প্রতিবার গোলাম রাব্বানীর সঙ্গে কথা বলার সময় যে আমার মনে হতো এই মানুষটি ছড়িয়ে পড়ুক সারাদেশে, সেই আমি আবার যদি কোনোদিন তার সঙ্গে কথা বলতে চাই, তাহলে আবার সেই কথা মনে হবে কি না তাও আমি জানি না।
কেনো এমনটি হলো? যে মানুষটির একটি কথায় হাজার হাজার জনতা গুলির সামনে বুক পেতে দিয়েছে, সেই মানুষটি কেনো বিতর্কিত হয়ে যাচ্ছেন? একটু পেছনে ফিরে যাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ক্যাম্পাসে 'সাধারণ' শিার্থীদের অধিকার আদায়ের নানান আন্দোলনে যখন অংশ নিয়েছি, তখন দেখেছি, কেমন করে যেনো আন্দোলনের সুফলটি ইসলামী ছাত্র শিবির তাদের ঘরে নিয়ে চলে যায়। একবার দু'বার নয়, অসংখ্যবারই এমন হয়েছে। বড় সংগঠন গিলে খেয়েছে আন্দোলন, কখনো কখনো আন্দোলনের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে শিাথর্ীদের কাছ থেকে। প্রশাসনও ঘুরিয়ে ফিরিয়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছে। নানা সময়ে নানা কায়দায় করা হয়েছে কাজটি। কিন্তু একটি েেত্র সবসময় একই কৌশল থাকতো, সেটি হলো আন্দোলনে নেতৃত্ব দেয়া তথাকথিত 'অ-রাজনৈতিক সাধারণ' শিার্থীদের ম্যানেজ করে ফেলা। ম্যানেজের কায়দাও অনেক। এই ক্যাম্পাসে আমি এমন দু'জনকে চিনি যারা এখন বড় দু'টি ছাত্র সংগঠনের নেতা। এই দু'জন তথাকথিত 'অ-রাজনৈতিক' আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কি কানসাটের গোলাম রাব্বানীও সেই পথেই চলেছেন। তা তো চলবেনই। বিদ্যমান যে অর্থনৈতিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থা তাতে তো নেতৃত্ব মানে জনগণ নয়। এখানে নেতৃত্ব মানে টাকা, ক্যাডার আর দুর্নীতি। জয় হোক আমাদের নেতাদের!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×