somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীতে ইসলামী ব্যাংকে জঙ্গিদের অ্যাকাউন্ট, পুলিশ তদন্তে তথ্য পেলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জানায়নি, জেএমবি ক্যাডার গোলামুর কারাগারে বসেই টাকা তুলেছে

২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহীতে 17 আগস্টের সিরিজ বোমা হামলার পর ইসলামী ব্যাংকে জঙ্গিদের একটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিলো পুলিশ। পুলিশী তদন্তে ওই অ্যাকাউন্টে বিপুল অর্থ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য মিললেও এসব তথ্য এখানকার তদন্তকারীরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠাননি। সমপ্রতি বাংলাদেশ ব্যাংক জঙ্গি অ্যাকাউন্টে বিষয়ে ইসলামী ব্যাংককে শোকজ করায় বিষয়টি আবারো নতুন করে সামনে এসেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, 2005 সালের অক্টোবর মাসে পুলিশ অ্যাআউন্টটির সন্ধান পায়। বিভিন্ন সময় গ্রেফতারকৃত জঙ্গি ক্যাডাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে এই অ্যাকাউন্টের অস্তিত্ব মেলে। 2004 সাল পর্যন্ত ওই অ্যাকাউন্টটিতে কয়েক লাখ টাকা লেনদেন হয়েছে। 2005 সালে লেনদেন হয়েছে আগের বছরের চেয়ে অনেক বেশি টাকা। গোলামুর নামের এক গ্রেফতারকৃত জঙ্গি নেতার নামে ছিলো ওই অ্যাকাউন্টটি। তাকে গ্রেফতারের পর অ্যাকাউন্টটির সন্ধান মিললেও সে জেলে থাকা অবস্থাতেই সেখান থেকে টাকা তোলার ঘটনা ঘটেছে। রাজশাহী পুলিশ এই বিষয়টিরও তদন্ত করেনি।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের রাজশাহী শাখায় জঙ্গিদের যে অ্যাকাউন্টটির হদিস মিলেছে তাতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম রয়েছে গোলামুর রহমান। ব্যাংকের নথিতে তার পিতার নাম রয়েছে শফির উদ্দিন। পেশা দেয়া হয়েছে ছাত্র। ঠিকানা দেয়া হয়েছে 1004, লোডস্টোন, বিনোদপুর, রাজশাহী। অ্যাকাউন্টটির কাস্টমার আইডি 11973। অ্যকাউন্ট নম্বর 02114757। মুদাররাবা সঞ্চয় প্রকল্পের আওতায় ওই অ্যকাউন্টটিতে বিভিন্ন জায়গা থেকে টিটি জমা হয়েছে। চেকের মাধ্যমেও জমা হয়েছে টাকা। বিভিন্ন সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছে, তাতে জানা গেছে, গোলামুর রহমানের নামে খোলা ওই অ্যাকাউন্টটি জেএমবির সুইসাইড স্কোয়াডের প্রস্তুতির খরচ যোগাতে ব্যবহৃত হতো। এই গোলামুর রহমানের আরেক নাম গোলাম মোস্তফা। তার বাড়ি জামালপুর জেলার শেখেরভিটা এলাকায়। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে পড়তো। গত বছরের 18 জুলাই রাজশাহীর পবার পুঠিয়াপাড়া গ্রাম থেকে নাশকতার পরিকল্পনাকালে যে 11 জেএমবি ক্যাডারকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে গোলাম মোস্তফা ছিলো একজন। 11 সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। গোলাম মোস্তফা এখনও জেলহাজতে। পুলিশ সূত্রে জানা গেছে, 2001 সালের 17 জানুয়ারি ইসলামী ব্যাংক রাজশাহী শাখায় গোলামুর রহমান ওরফে গোলাম মোস্তফা ওই অ্যাকাউন্টটি খোলে। 2004 সালের পহেলা জুলাই পর্যন্ত অ্যাকাউন্টটিতে 37 হাজার টাকা জমা ছিলো। একই বছরের 4 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র দু'মাসের ব্যবধানে অ্যাকাউন্টটিতে এক লাখ 5 হাজার 31 টাকা লেনদেন হয়। গত বছরের শুরুর দিকে ওই অ্যাকাউন্টে 5 লাখেরও বেশি টাকা লেনদেন হয়। এই অ্যাকাউন্টে সবচেয়ে বেশি টিটি এসেছে ঢাকা ও জামালপুর থেকে।
রাজশাহীতে ইসলামী ব্যাংকে জঙ্গিদের অ্যাকাউন্টটি পুলিশ খুঁজে পেলেও তাদের তৎপরতার অভাবে কারাগারে বন্দী থেকেই অ্যাকাউন্ট হোল্ডার জেএমবি ক্যাডার গোলামুর রহমান ওরফে গোলাম মোস্তফার স্বারে গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ওই অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা তোলা হয়েছে। সর্বশেষ গত বছরের 24 নভেম্বর গোলামুরের স্বারে ওই অ্যাকাউন্ট থেকে 7 হাজার টাকা তোলার পর অ্যাকাউন্টটিতে কেবলমাত্র নূ্যনতম ব্যালান্স রয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, তাদের ধারণা জঙ্গিদের অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো অন্য কাউকে দিয়ে উঠিয়ে সংগঠনের কাজে লাগানো হয়েছে।


প্রতিবেদনটি 16 মার্চ সমকালের শেষ পাতায় প্রকাশিত হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×