ঢাকায় প্রায়ই দেখা হয় তাদের সঙ্গে। পুরানো সহকর্মী, সুহৃদ। একসঙ্গে তাদের সঙ্গে ৫/৬টি বছর কাটিয়েছি সুখে-দুঃখে। কখনো কখনো যে একে অপরের পেছনে লাগিনি- তাও নয়। তারপরেও আমরা ছিলাম একটি পরিবারের মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক পরিবার। মতিহারের সবুজ এই চত্বরে সাংবাদিকতার সব থেকে স্বর্ণালি সময় আমরা কাটিয়েছি একসঙ্গে। সে জন্যই এতোদিন পরেও বোধ করি যেনো নাড়ীর টান। কিন্তু ঢাকায় গেলে কথা হয়। বড়জোড় আড্ডা, একটি দু'টি সিগারেট বা আধাঘন্ট খোশগল্প। কিংবা একআধকাপ চা, কখনো বা একবেলা, একপেট খাওয়া। একসঙ্গে। কিন্তু মন খুলে, প্রাণ জুড়িয়ে কথা বলা হয়ে ওঠে না। তাদের কাজের চাপ, আমার মাথার ওপরে অফিসে দেন দরবারের চাপ। আমরা একসঙ্গে দল বেঁধে আগের মতো আর মেতে উঠতে পারি না প্রাণের উচ্ছ্বাসে। এ কান্না চাপা থাকে, কষ্ট হয়ে বুকে বাজে। আমরা প্রকাশ করি না। ঢাকার কনক্রিটের ভিড় আমাদের প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। আমরাও পাথর হয়ে যাই।
আজ আমরা আর পাথর হয়ে থাকি না। আজ আর কনক্রিটের ভিড় নেই। পুরানো শহর, স্মৃতির শহর রাজশাহীতে প্রায় ৪ বছর পর আমরা পুরানো ৪ বন্ধু একসঙ্গে হলাম। মাহবুব আলম, সমীর কুমার দে আর আবু নোমান সজীব। সঙ্গে আমি। সিটি নির্বাচন কাভার করতে তারা ঢাকা থেকে এসেছে। পেশাগত কাজেই আমরা একত্রে। কিন্তু তারপরেও রাজশাহীর রাস্তায় হাঁটতে গিয়ে আমরা যেনো আবার নতুন করে ফিরে পেলাম নিজেদের হারিয়ে যাওয়া সময়। নিজেদের মধ্যে মগ্ন হয়ে পথচলা আমাদের এই ছবিটি সমকাল রাজশাহী ব্যুরো অফিসের চারতলার বারান্দা থেকে টুক করে তুলে নিয়েছেন আমাদের দীর্ঘ দিনের সহকর্মী জাবীদ অপু। ছবি আর অনুভূতিগুলো ব্লগার বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
অনেকদিন পর রাজশাহীর রাস্তায় হাঁটলাম একসঙ্গে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।