somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাইয়ের বাহিনী তাকে আধমরা করেছিলো পিটিয়েই। তখন ছিলো তাদের রামরাজত্ব। মিডিয়ার কর্মীরা মাঠে-ঘাটে ঘুরে প্রতিদিনের খবরের কাগজ আর টেলিভিশনের পর্দায় তুলে আনছেন গা শিউরানো সব নির্যাতনের বিবরণ। দেশের মানুষ গোগ্রাসে তা গিলছেন। সরকারের উজির নাজিররা তা গিলছেন বটে। তবে হজম হচ্ছে না। হজমে গণ্ডগোলের জন্য বাংলাভাই নামক চরিত্রটাই মিডিয়ার তৈরি বলে চালিয়ে দেয়ারও চেষ্টা অন্তহীন তাদের। আর যারা বাংলাভাই নামক রাষ্ট্রীয় মদদপুষ্ট দানববাহিনীর নির্যাতনের শিকার, তারা? তারা তখন কেউ কেউ ভয়ে এলাকাছাড়া। দু'য়েকজন সৎসাহসের ওপর ভর করে থানায় বিহিতের জন্য গিয়ে উল্টো অহিত কপালে নিয়ে ফিরে আসছেন। তো, আমার লেখার শুরুতে হাজির করা সেই ব্যক্তিটি শেষোক্ত দলে গিয়ে যখন বিহিত না পেয়ে কপালে অহিত নিয়ে ফিরলেন, তখন থেকে তিনি এলাকাও ছাড়লেন। এই মানুষটি এক এগারোর পটপরিবর্তনের পর এলাকায় ফিরে এসে বিএনপির একজন বড় নেতার নাম শীর্ষে রেখে বাংলাভাই সংক্রান্ত ঘটনার বিষয়টিতে থানায় মামলা করে বসলেন। তার মামলাতেই ওই শীর্ষ নেতার সাজা হয়েছে। নেতা এখনো পলাতক।
এরপর আমি জানতাম, নির্যাতিত সেই ব্যক্তিটি ভালোই আছেন। কিন্তু আমার ভুল ভাঙালেন আমার একসময়ের এক সিনিয়র সহকর্মী। এখন তিনি কাজ করেন ঢাকায়। রোজার মধ্যে তিনি রাজশাহী এসেছিলেন। কথা প্রসঙ্গে তিনি জানালেন, নির্যাতিত সেই ব্যক্তি পূর্ব সম্পর্কের কারণে এখনও তাকে ফোন করেন। আমার প্রাক্তন সহকর্মী জানালেন, ওই ব্যক্তি ভয়াবহ দুঃসময়ের মধ্যে দিন কাটাচ্ছেন। ওই ব্যক্তি আমার প্রাক্তন সহকর্মীকে জানিয়েছেন, এক এগারোর পটপরিবর্তনের পর একদিন তার থানার ওসি তাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান। এরপর তার সামনে আগে থেকে লিখে রাখা একটি কাগজ রেখে বলেন সই করে দিতে। তিনি সই করার আগে জানতে চান কী এটা। ওসি তাকে বলেন, তুই নির্যাতনের বিচার চাইবি না? মামলা কর। এটা তার এজাহার। ওই ব্যক্তি শীর্ষ নামটি দেখে বলেন, এতোবড় মানুষের নামে মামলা করবো? ওসি তাকে অভয় দেন। এরপর আসামী তালিকা পড়ে শোনানোর সময় ওই ব্যক্তি দেখেন, এমন কিছু লোকের নাম লেখা, যারা ওই ঘটনার সঙ্গে আদৌ যুক্ত নন। এইবার ওই ব্যক্তি জানতে চাইলে ওসি বলেন, তোর কাজ সই করা, সই কর। এতো কিছু বুঝতে হবে না। তখন ওই ব্যক্তি ওসিকে বলেন, আমারও দু'য়েকজনের নাম ঢোকাতে হবে। ওসি মৃদু হেসে সায় দেন। নতুন করে এজাহার তৈরি হয়, ওই ব্যক্তি তাতে টিপসই দেন। এমন একটি এজাহারেই হয় আলোচিত একটি মামলা। তারপর সেই মামলায় সবার সাজা হয়। কিন্তু হঠাৎ করে গত তিন মাস ধরে বিএনপির ওই শীর্ষ নেতার লোকজন হুমকি ধামকি দিচ্ছেন তাকে। পুলিশ কিছুতেই গা করছে না। অবশেষে আবারো সে এলাকা ছেড়েছে। সর্বশেষ সংবাদ হলো, পলাতক নেতা দেশে এসেছেন, দু'য়েকদিনের মধ্যেই আত্মসমর্পনও করবেন।
আমি জানি না, মামলার সেই বাদীর কী অবস্থা হবে। তবে নিশ্চিত জানি এই লেখাটা পড়ে অনেকে বলতে পারেন, আবার সেই পুরানো রাজনীতিতেই ফিরে যাচ্ছি। তার কুফল এসব। কিন্তু আমার মনে হয় না যে আমরা পুরানো রাজনীতিতে ফিরছি। আসলে আমার মনে হচ্ছে, আমরা পুরানো রাজনীতি থেকে কখনো বেরই হতে পারিনি। এই ব্লগেও অনেকে ওয়ান এলোভেনের চেতনার কথা বলেছেন। আমার মনে হয় না ওয়ান এলোভেনের কোনো চেতনা কোথাও কোনো সময় উপস্থিত ছিলো। যা আমরা পেয়েছি, তা হলো, নতুন ধরনে শোষণ প্রক্রিয়ার প্রাথমিক চেহারার সঙ্গে পরিচিতি। আরোপিত কোনো রদবদল সাময়িক পরিস্থিতি বদলাতে পারে বটে। তবে দীর্ঘস্থায়ী পরিবর্তন কখনোই তা আনতে পারে না। চটকদারি রদবদলের আড়ালে তা বরং আমাদের দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বিঘ্নিত করে। এই পরিবর্তন তো একটি সর্বব্যাপী প্রক্রিয়া হবার কথা। তা না হয়ে প্রতিনিধিত্বশীলতার নাম-গন্ধ যদি কোথাও খুঁজে পাওয়া না যায়, তাহলে কিছুদিন পরে রদবদলের কর্মে নিযুক্তদের জন্য এই কথাটাই বলা স্বাভাবিক যে, রাতারাতি সবকিছু বদলে ফেলা যায় না। এই পুরানো সত্য কথাটা অনেকটা পথ হেঁটে তখনই নতুন করে উপলব্ধির প্রয়োজন হয়, যখন পেছনে জনগণের কমন উইলিং না থাকে। সেই কমন উইলিং রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে যতোদিন আমরা গড়ে তুলতে না পারবো, ততোদিন আমরা এমন সব ঘটনা বলে যাবো আর অন্যরা বলবেন, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। আর যতোবার আমরা একথা বলবো, ততোবার আমাদের আলস্য পাবে, বৈরাগ্য আসবে, ঔদাসীন্য ভর করবে। আমরা পথ হারাতে হারাতে একদিন যে পথ ছিলো সে কথাই এভাবে ভুলে যাবো হয়তো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×