সবকিছু নিয়ে যাও, দয়া করে আমাদের শান্তিটুকু ফিরিয়ে দাও
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার চার বছরের শিশুপুত্র রোদ কাল সারারাত ঠিকমতো ঘুমুতে পারে নি। টেলিভিশনে ঢাকার ঘটনা দেখে আর বড়দের নানা আলোচনা শুনেই বোধহয় রাতে বারবার দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠেছে। জড়িয়ে ধরেছে কখনো আমাকে, কখনো ওর মাকে। সকালে ঘুম ভেঙেছে ওর গুলির শব্দে। বাসাটা আমার উপশহরে; ক্যান্টনমেন্ট একপাশে. আরেক পাশে বিডিআর সেক্টর ও ব্যাটালিয়ন সদর দফতর। কাজেই রাজশাহীতে সমস্যা শুরুর পর থেকেই আমার শিশুটি গুলির শব্দ শুনছে আর আঁতকে উঠছে থেকে থেকে। পেশার তাগিদে ঘর থেকে বাইরে বের হবার আগে শিশুটি আমার কেঁদেছে। বাসায় থাকতে বলেছে। কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে এসেছি। বিডিআর ব্যাটালিয়ন আর সেক্টরে জওয়ানরা পাহারা দিচ্ছে। আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলছে। গুলি ছুঁড়ছে ফাঁকা। পুরো শহর থমথমে। মানুষ পালাচ্ছে। শান্তির শহর বলে পরিচিত রাজশাহীতে এমন আতঙ্ক দুর্লভ। অফিস-দোকান সব বন্ধ। মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। কী হচ্ছে কেউ জানে না। আমার বোনটা বিশ্ববিদ্যালয়ে গেছে। ফিরবে কীভাবে জানি না।
আমি বাসায় কখন কীভাবে ফিরবো বা আদৌ তা পারবো কি না তাও জানি না। আজকে হয়তো আর ব্লগেও কিছু লিখতে পারবো না। কারণ অনুসন্ধান, বিশ্লেষণ- এইসব কিছু এখন আমার অসহ্য লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, 'সবকিছু নিয়ে যাও। কিন্তু দয়া করে আমাদের শান্তিটুকু ফিরিয়ে দাও। আমার শিশুসন্তানটি নিশ্চিন্তে একটু ঘুমুতে চায়।' কিন্তু আমি চিৎকার করলেই কি সবাই শুনবে আমার কথা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুন