somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফ রাজ
৭টি খাবার যা আপনার বুদ্ধিমত্তাকে কমিয়ে দিবে - যে খাবারগুলো এড়িয়ে চলা ভালো ! (১) চিনি ও মিষ্টিজাতীয় খাবার -- দীর্ঘদিন পর্যন্ত অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে সেটা আপানার স্নায়ুর সমস্যা সৃষ্টি করতে পারে। এটা আপনার স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলতে পারে

আফ্রিদি-মেহজাবিন রসায়ন!

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফ্রিদি ও মেহজাবিন দু'জন দুই জগতের বাসিন্দা। একজন হলেন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আক্রমনাত্নক ব্যাটসম্যান, সেই সাথে স্পিনের ভঙ্গিতে ফাস্টবলতো আছেই। আর অন্যদিকে আরেকজন হলেন বাংলাদেশের লাক্স ফটো সুন্দরী, স্নিগ্ধ হাসি আর মিষ্টি চেহারা দিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন মিডিয়া জগত। সম্প্রতি আফ্রিদি একটি কাপড়ের শো-রুম উদ্বোধন করতে ঢাকায় আসেন আর সেখানে ফ্যাশন শোতে নেতৃত্ব দেন মেহজাবিন। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকে বলছেন শুরু হচ্ছে আফ্রিদি-মেহজাবিন রসায়ন।

বেশ কিছুদিন থেকেই ফেসবুকে আলোচনায় ছিলেন মেহজাবিন। বিশেষ করে এত্তোগুলা পঁচা স্টাটাস দেয়ার পর থেকে। আফ্রিদি ও মেহজাবিনকে নিয়ে হালের সব জনপ্রিয় ব্লগাররাই আলোচনা সমালোচনায় মেতে উঠেছেন। তবে অধিকাংশ ব্লগাররাই নেতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে মেহজাবিন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। কেউ কেউ তার দেশ প্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন শুধু টাকা আর ক্যারিয়ারের জন্য সব বিসর্জন দেয়া ঠিক নয়। আর এমন সময় বিতর্ক চলছে যখন চায়ের দোকান থেকে জাতীয় সংসদ পর্যন্ত উত্তাল যুদ্ধাপরাধ ইস্যুতে। আর মেহজাবিন যেন আগুনে ঘি ঢাললেন।
ব্লগার নূরা পাগলা তার ওয়ালে লেখেন, [আমি রাজনীতি করি না যে- রাজনীতির খাতিরে আমাকে পাকিস্তানের সাথে কোন একটা সম্পর্ক মেনে চলতে হবে । আমি ব্যাবসাও করি না যে আমাকে - পাকিস্তানের সাথে ব্যাবসার জন্য একটা সম্পর্ক মেনে চলতে হবে । আমি খুবই সাধারণ একজন বাংলাদেশী নাগরিক আর পাকিস্তানকে ঘৃণা করার জন্য আমার মাত্র একটা শব্দই যথেষ্ট, তা হল "মুক্তিযুদ্ধ"; যারা মনে প্রানে পাকিস্তানকে ঘৃণা করে শুধু ১৯৭১ সালে পাকিস্তানের কৃত কর্মের জন্য।]

ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য্য তার ওয়ালে লেখেন, [শহীদ আফ্রিদির সাথে ক্যাট ওয়াক করার অন্তর্নিহিত সমস্যাটা কোথায়, সেটা অল্প বয়সে তুমি বুঝতে পারোনি। কিন্তু এই কাজটা তোমার ভবিষ্যতকে অন্ধকার করে দেবে।]

বাবু আহমেদ তার ওয়ালে লেখেন, [মেহজাবিন আর মেহেরজান এর মধ্যে কি কেউ কোন পার্থক্য খুইজা পান? আমি পাই না। অনেকেই হয়তো এই পাকি-পা'চাটা মানসিকতারে প্রোফেশনাল দিক দিয়া ট্যাকল দিতে চাইবেন কিন্তু না, পাকিদের জন্য প্রোফেশনাল অথবা পার্সোনাল সব ধরনের কর্মকান্ডই যে বাংলাদেশে নিষিদ্ধ এইটা কেউ বুঝে না। মডেলিং এর সাথে রাজনীতি দোচাবেন না কইতে আইলেই উষ্টা খাইবেন।]

তৈাসিফ হামিম তার ওয়ালে লেখেন, [শারজাহ বিমানবন্দরে ক্রিকেটার শহীদ আফ্রিদি আর নাসির হোসেনের সাথে দেখা হইলে বাংলাদেশী তরুনী আফ্রিদির সাথেই ছুটে গিয়ে ছবি তুলে আসবে এবং ফেসবুকে জাহির করবে। আমেরিকায় এম এম করতে যাওয়া আপুটা শীতের হাত মোজা কেনে পাকিস্তানী, গ্লভস কেনে পাকিস্তানী, উঁচু বুট জুতা কেনে পাকিস্তানী, হিজাব কেনে পাকিস্তানী, বোরকা কেনে পাকিস্তানী। বাংলাদেশের জিনিসের সমাদর নাই, কোয়ালিটি খারাপ।]

অলড্রিন মারাকার লেখেন, [মেহাজাবিন কি করসে, সেটা নিয়ে বলার কিছু নাই। বিম্বোদের কাছে মনুষ্যত্ব আশা করাটাই বিরাট এক নির্বুদ্ধিতা।

আমার কথা হচ্ছে, আফ্রিদীর শোরুম বাংলাদেশের মাটিতে খোলার অনুমতি দিসে কোন……?]

জনপ্রিয় ফেসবুক পেইজ 'টিনের চালে কাক আমিত অবাক' তাদের স্টাটাসে লিখেছে, [ছাগুরকেল্লাতে দেখলাম আফ্রিদির দোকান থেকে জামা কাপড় কিনতে আহবান করছে। আর মেহজাবিনদের মতো মেয়েরা তো পারলে এখনই "আফ্রিদি ম্যারি মি" লিখে রাস্তায় দাঁড়িয়ে যেতে পারে কারন এরা মনে রাখেনা ৭১-এ কি হয়েছিল।]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×