somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলনের চেতনা ও কিছু কথা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর ঘুরে আবার ও আর একটি ২১ শে ফেব্রুয়ারী চলে গেল । ৫২ এর ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট চেতনা যে স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরনা স্থল তা সহজেই অনুমেয় ।
কি ছিল সেই চেতনা? আমার মত ক্ষুদ্র ব্যক্তি এর মর্ম উপলব্ধি করতে অক্ষম । তবু বদরউদ্দিন উমর এর বই এর একটি ঘটনা কেন যেন চোখের সামনে ভাসে। ২১ ফেব্রুয়ারীর সে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে ২২ ফেবুয়ারী যখন প্রতিবাদী হরতাল চলছিল তখন১৯৫২ সালে দেশজুড়ে চলমান দুর্ভিক্ষ অবস্থার মাঝেও খুলনার মোড়লগঞ্জের দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো সামিল হয়েছিল সে হরতালে । কিভাবে জানতে চান? তঁারা তাদের টেস্ট রিলিফ গ্রহন করেনি! তাদের দাবি ছিল খাদ্য চাই না, আমাদের সন্তান হত্যার বিচার চাই । এরকম অসংখ্য মানুষের নিঃস্বার্থ ভালবাসা আর আত্মত্যাগই হয়তো ৭১ এ চূড়ান্ত বিজয় এনে দিতে পেরেছিল। শাহবাগ এর আন্দোলন সে চেতনারই এক ধরনের বহিঃ্প্রাকাশ বলব ।
শাহবাগ এর আন্দোলন নিয়ে অনেকে অনেক কথা বলছে। অনেকে বলছে এটা বামদের আন্দোলন , আবার অনেকে বলছেন এটা ক্ষমতাসীনদের ভাওতাবাজী! আর আস্তিক-নাস্তিক বিতর্ক না হয় না ই বললাম । যে যাই বলুক আর প্রকৃত ফলাফল যাই হোক , লাখো মানুষের মত আমি ও এ আন্দোলকে সমর্থন করি!
আত্ম উপলব্ধি থেকে বলব, ব্যাপারটাকে একটু বিস্তীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন না ।কল্পনা করুন এটি সমগ্র বাংলাদেশ এর একটি প্রতিরূপ ! কি দেখতে পাচ্ছেন, ডান-বাম, ধনী-গরিব যেখানে মিলেমিশে একসুরে গাইছে গান! সমাজতন্ত্রে বিশ্বাসী যুবক আর দাড়ি-টুপি পড়া মানুষ এখানে এক হয়ে মিশে গেছে লাল-সবুজের রঙে! পাশ্চাত্য ধ্যান-ধারনায় বিশ্বাসী যুবতী আর আল্লাহভীরু পর্দানশীল নারী যেখানে হাতে-হাত ধরে দাড়িয়েছে একই কাতারে! মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমাম যেখানে এক হয়ে পাশাপাশি বসেছে দেশমাতৃকার টানে। চেয়ে দেখুন স্বপ্নের বাংলাদেশ কি উঁকি দেয় এই শাহবাগ শাহবাগ: প্রজন্ম চত্ত্বরে? গণ মানুষের এই মিলিত চেতনার বহিঃ্প্রকাশ শেষ কবে দেখা গিয়েছিল তা জানা নেই। দূর্বলতা বা ব্যর্থতা নেই এটা অবশ্যই বলা যাবে না। কিন্তু তাতে কি ...যে গগন বিদারী চিৎকার আর সহস্র প্রাণের যে উচ্ছাস আমরা দেখছি তা কেন এ ভুলগুলোর আড়ালে মিলিয়ে যাবে!!আজ নাইবা উড়ল বিজয় কেতন তাতে কি ,বিভেদ আর বৈরিতার দেয়াল ভেঙে জীবন প্রদীপের যে প্রজ্বলন আজ ঘটেছে , শিখা অণির্বান হয়ে তা পথ দেখাবে অনন্তকাল এটাই প্রত্যাশা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×