somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌতাত গোস্বামী শন্তু
একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

ফেরদৌস বাপ্পি

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বই পড়ার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেন নিজেকে ডুবিয়ে রাখতেন সেই ছোটবেলা থেকে। বইয়ের অদম্য নেশা তাকে প্রতিনিয়ত নিয়ে যেত অন্য এক জগতে। তবে জীবনটা শুধু এই কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি। প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। আবৃত্তি, অভিনয়, সংগীত, উপস্থাপনাসহ অনেক কিছুতে রয়েছে তার পদচারণা। তিনি এ সময়ের তরুণদের জন্য আইডল ফেরদৌস বাপ্পি। যাকে নিয়ে আলোচনা খুব একটা হয় না বললেই চলে। কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি সবার পরিচিত। বেসরকারি চ্যানেল বাংলাভিশনে বর্তমানে প্রচার চলতি সেলিব্রেটি টক শো ‘সকাল বেলার রোদ্দুর’-এর সঞ্চালক এই ফেরদৌস বাপ্পি। তবে তার আরেকটি পরিচয় রয়েছে। বাংলাদেশ টেলিভিশনের শিক্ষামূলক ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানেই তার যত পরিচিতি। দীর্ঘ ১১ বছর ধরে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসছেন তিনি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ফেরদৌস বাপ্পি বলেন, এখন এ অনুষ্ঠান দুটি নিয়েই মিডিয়ায় আমার যত ব্যস্ততা। তবে এর বাইরে আমার একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। অবশ্য সেটা আমার একার নয়। সঙ্গে অংশীদারও রয়েছেন। বাংলাদেশ টেলিভিশনের ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিনের পথচলা। একটানা এত বছর একই অনুষ্ঠানে মাঝে কাটিয়ে দেয়া চাট্টিখানি কথা নয়। এত লম্বা সময় ধরে কুইজ কুইজের সঙ্গে আছেন, এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ফেরদৌস বাপ্পি বলেন, এটা আমার খুবই ভালবাসার একটি জায়গা। কাজ করতে করতে এতটা সময় কেটে গেল ভাবতেই যেন অবাক লাগছে। আমি সত্যিই অভিভূত। আমি খুব ছোটবেলা থেকে এ ধরনের অনুষ্ঠানের প্রতি আগ্রহী ছিলাম। যে কারণে ২০০৪ সাল থেকে যখন অনুষ্ঠানটির সঙ্গে যাত্রা শুরু করি, তখনই আমার বিশ্বাস ছিল এটির সঙ্গে থাকবো লম্বা একটি সময়জুড়ে। আর তাই হয়েছে। আশা করছি আরও অনেক দিন এখানে থাকবো। কুইজ কুইজ ছাড়াও বাংলাভিশনের ‘সকাল বেলার রোদ্দুর’ অনুষ্ঠানটি করতে গিয়ে ফেরদৌস বাপ্পির তৈরি হয়েছে বৈচিত্র্যময় সব অভিজ্ঞতা। প্রতি অনুষ্ঠানে কোন না কোন নতুন তারকার সঙ্গে আড্ডা, গল্প এসব যেন তার রীতিমতো এক ভালবাসার জায়গায় পরিণত হয়েছে। এ অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস বাপ্পি বলেন, প্রতি অনুষ্ঠানেই কোন না কোন তারকার সঙ্গে আড্ডা। তাদের গল্পগুলো শোনা। বিশেষত তারকাদের তারকা হয়ে ওঠার গল্প আর তাদের কিছু না বলা কথা- এসব শুনতে বেশ ভাল লাগে। বাবা সংস্কৃতিমনা বলে ফেরদৌস বাপ্পিকেও সেভাবেই গড়ে তুলেছিলেন ছোটবেলা থেকে। যে কারণে বাংলাদেশ বেতার, টেলিভিশনের সঙ্গে সখ্য সেই শৈশব থেকেই। শৈশব থেকে এ পর্যন্ত পথচলায় ফেরদৌস বাপ্পি একসময় আবৃত্তি, গান, অভিনয়, বিতর্কসহ অনেক ক্ষেত্রেই পা রাখেন। এর সবই করেছিলেন শিক্ষাজীবনের বিভিন্ন ক্ষেত্রে। বাবার অনুপ্রেরণায় আজ ফেরদৌস বাপ্পির এ অবস্থান। যিনি ছোটবেলা থেকে সাহস জুগিয়েছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×