
ছবি - ফেসবুক।
টান দাও আরো জোড়ে
টেনে নিচ্ছ?
নাও বাধা দেব না।
টানছ?
ভালো, আরো জোড়ে টান দাও
যাতে বাধা বিঘ্ন না থাকে।
শত বছরের এই গঙ্গা,
হাজার বছরের সেডিমেন্ট
আর সহস্র যুগের নীহারিকা ফেলে রাখার
কিংবা ছেড়ে দেবার মত সজোড়ে হাকাও।
টান দাও, আরো জোড়ে টান দাও।
প্রেমের প-ফলা
খাবে?
- হ
যাবে?
- হ
নিশ্চুপ
- না
খাবে?
- হ
যাবে?
- হ
দিবো না....
- যাও গা!
ওম! প্রেমিকা নমোহ
স্মরি, নমস্য।
ওম প্রেমিকাসহা!
হাতে খুন্তি, মুখে খৈ
রবীন্দ্রনাথ গেলেন কৈ?
ওম প্রেমিকাশান্তি নমোহা!
রুদ্রশান্তি, কালিকা শান্তি!
জগতের প্রেমিকাকূল শান্তি
নজরুল শান্তি, ঐশ্বরিয়া শান্তি
সানিয়া শান্তি , মাধুরী শান্তি
মধুবালা শান্তি , নার্গিস শান্তি
শান্তি শান্তি! মহামায়া শান্তি
প্রেমিকা শান্তি , প্রণয়দায়ীনী শান্তি
ভালোবাসায় শান্তি, প্রেমে শান্তি
ওম প্রেমিকা শান্তিহি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

