জোকস - ১
গুরুজী .....চিনতে পারছেন? আমি আপনার শিষ্য ফটিক বলছি।
গুরুঃ আরে ফটিক তুই, কেমন আছিস? এতদিন পর তোর আমাকে মনে পড়লো? আর আমার মোবাইল নং তুই কোথায় পেলি?
ফটিকঃ গুরুজী ফোন নং পাওয়া কোনো মুশকিল কাজ নয়। যখন কারো পিপাসা লাগে, তখন সে জলের উৎস ঠিক খুঁজে নেয়।
গুরুঃ তো বল, কিজন্যে ফোন করলি?
ফটিকঃ গুরুজী, আমি একটা ব্যবসা শুরু করবো, আমার খুব ইচ্ছা আপনিই তার শুভ উৎঘাটন করুন....।
গুরুঃ বাহ্ ফটিক, বাহ বল কোথায় যেতে হবে আমাকে?
ফটিকঃ গুরুজী, আপনি ওই পুরোনো কেল্লার পিছনে চলে আসুন।
গুরুঃ ঠিক আছে, ঠিক আছে, তা সব ব্যবস্থা ঠিকমতো করেছিস তো?
ফটিকঃ হ্যাঁ গুরুজী, সব ব্যবস্থা করে ফেলেছি। আপনি শুধু ১০ লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন
.
.
.
.
.
.
.
.
.
.
আপনার মেয়ে আমাদের কব্জায় আছে।
জোকস - ২
স্বামীঃ ডার্লিং, তুমি কি আমার সাথে জিমে যাবে ?
স্ত্রীঃ তুমি কি বলতে চাইছো, আমি মোটা হয়ে গেছি ??
স্বামীঃ ঠিক আছে, ইচ্ছা না করলে যেতে হবেনা ।
স্ত্রীঃ তুমি কি বলতে চাইছো, আমি অলস ??
স্বামীঃ ওফফফ্.....রাগ করছো কেন ?
স্ত্রীঃ তুমি কি বলতে চাইছো, আমি ঝগড়াটে ??
স্বামীঃ আমি তা তো বলিনি ।
স্ত্রীঃ আচ্ছা, তার মানে আমি মিথ্যাবাদী ??
স্বামীঃ ঠিক আছে, ঠিক আছে, আমি একাই যাচ্ছি ।
স্ত্রীঃ থামো, থামো.....তুমি কি চাইছো.....
.
.
.
.
.
.
.
.
.
.
আমি সারাজীবন এমনই থাকি??
জোকস - ৩
একটি ডিজিটাল বাংলা ছবির শেষ দৃশ্যঃ তুই আমার মায়ের পেন ড্রাইভ ফরম্যাট করেছিস…ইয়া ভীশুম!! তুই আমার বোনকে মিস কল দিয়েছিস…..ইয়ুয়া ধিসুম (নাকের উপর ঘুসি)!!! তুই আমার আব্বার ল্যাপটপ নষ্ট করেছিস আআআ…ধাম (আছার মারার শব্দ)। তুই আমার ফেসবুক একাউন্ট হ্যাক করেছিস (ধৃম ধাম)?? আজকে তোকে আমি ডিলিট করেই ফেলব। এই সময় এন্টি ভাইরাস এর আগমন ঘটবে- এসেই এন্টি ভাইরাস বাহিনী বলবে “থামুন -আইন নিজের হাতে তুলে নিবেন না জনাব। আমি মামলায় ডুকাইতাছি ।
* আরও হাজার হাজার দম ফাটানো হাসির জোকস এর সংগ্রহ রয়েছে এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


