সনেট ৮ (ব্ল্যাক ইন হোয়াইট)
গগণে জেগেছে মেঘ, শুরু হল বৃষ্টি
বৃষ্টি ! কেড়ে নিল মন, কেড়ে নিল দৃষ্টি।
তাই বাতায়ন খুলে চোখ মেললাম-
ছোট্ট বালক ঘুরছে; লাগছে খুব মিষ্টি,
যদি আমি ভিজতাম, ইচ্ছে হল সৃষ্টি।
তাইতো কৌতূহলে তাকিয়েই ছিলাম।
হটাৎ মৌন-সুমুদ্র ঢেউয়ে উত্তাল,
দুঃখগুলো উঠল ফেপে ফেড়ে পাতাল।
ব্যাপার বুঝে হোলাম ব্যাথিত ও স্তব্ধ-
একি দৃশ্য ! সে ত খাদ্য খোঁজে মাতাল!
অথচ আমি আনন্দে হয়েছিনু লাল।
তাই খুলিনু চিন্তাদ্বার, যা ছিল বদ্ধ।
কেন এ দশা তার ? ভাবি যখনই,
অপরাধী মনে হয় ঠিক তখনই ।
সনেট-৮ (Shemulian)
হাসান আল মাহমুদ
১৩/১১/১১ (০২ : ১১ am)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



