সনেট ১১ (আশীর্বাদ)
ছেলিটি শান্ত ! মেয়েটি আবেগী চঞ্চলা !
তবে তাদের দুটো মনই পরিষ্কার।
সকল মৌ্ন-দ্বার তাদের খোলামেলা
তাই সম্পর্কে- সম্পর্ক হল আবিষ্কার।
ছেলিটি প্রায় ছোটে দেখতে সোনা মুখ !
মেয়েটিও বলে বার বার এসো তুমি
এটুকুতে ছেলেটির বুক ভরা সুখ,
তাই দুজনার মন যেন স্বর্গ্যভূমি।
ছেলেটির কষ্ট মেয়েটির অভিমানে-
তাই তাকে সুখে রাখার প্রতিজ্ঞা আঁকে
এ সাহস হল; নয়ন রেখে নয়নে-
তাই সব তুচ্ছ; শুধু ভালবাসে তাকে।
এটা মুরাদের “প্রেম” সালমার তরে-
আমি চাই যে, সুখে থাক জীবন ভরে।
সনেট-৮ (Shakespearean)
হাসান আল মাহমুদ
১৫/১১/১১__(০৭ : ২৪ pm)
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



