যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায় (২)
এসো ঝরো ঝরো বৃষ্টিতে,
জ্বলও ভরা দৃষ্টিতে,
এসো কোমলও শ্যামলও ছায়ায়।
চলে এসো, তুমি চলে এসো
এক বরষায়।
যদি মন কাঁদে তুমি চলে এসো
এক বরষায়।
যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী।(২)
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো,
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো।
তুমি চলে এসো এক বরষায়,
যদি মন কাঁদে তুমি চলে এসো
এক বরষায়।
নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে,
মেঘও মাল্লা বৃষ্টিরও মনে মনে । (২)
কদমও গুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে,
জ্বলও ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে।
চলে এসো, চলে এসো এক বরষায়।
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়।
হুমায়ূন আহমেদ
সৌজন্যেঃ হাসান আল-মাহমুদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



