ছোটোবেলা থেকেই লেখালেখি করি ডায়রীর পাতাতে, আর এখন মেজাজ খারাপ হোলেই ফেসবুক এ status দেই। কিনতু Malaysia তে আসার পর থেকে নিজেকে আর ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে ব্লগ এ লিখি।
মেজাজ খারাপ ১:
আসার পরেই আমার University এর বাংলাদেশি Professor আামাকে বললেন, ওদের কাছ থেকে দূরে থাকবেন! আমি Mydin নামে এক Super Market এ বাংলাদেশি কিছু worker এর সাথে কথা বলছিলাম,ভালো লাগছিলো এতো দূরে এসে ওদের কে পেয়ে। Professor সাহেব আমাকে ডেকে বললেন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন ভালো একটা Future এর জন্য, এদের কাছ থেকে দূরে থাকবেন, এরা ভালো না। আমি বললাম কেনো? উনি বললেন কয়েকদিন পর টাকা ধার চাবে! আমি বললাম আপনার কাছে কি কখন ও চেয়েছে? উনি বললেন ভাই, নতুন আসছেন, suggestion দিলাম, ভালো লাগলে নিবেন ,না নিলে কিছু করার নাই।প্রসংগত , আমি একজন Ph.D student আর উনি এখানকার Professor, কিনতু এখানকার University Society তে আমরা একে অপরকে ভাই বলে ডাকি
মেজাজ খারাপ ২:
Malysian Driving License এর জন্য বাংলাদেশি Embassy এর ওয়েবসাইট থেকে ফোন নম্বর নিয়ে ফোন করি, অনেকক্ষণ ফোন চালাচালি করার পর একজন আমাকে বললো,ভাই বিরক্ত করেন কেনো? বলে Driving License ছাড়াই গাড়ী চালান। তারপর বলেন, আপনি নম্বর পাইলেন কিভাবে? আমি বললাম নম্বর তো ওয়েবসাইটেই আছে! উনি বললেন ওয়েবসাইটে আমার নম্বর কে দিছে ???????? পরে জানতে পারলাম License পাবার বৈধ উপায় নাকি বাংলাদেশি দালাল ধরা!
আমি বুঝি না.....যেখানে মালে লোকজন নিজের খেয়ে আমাকে হেল্প করতে আসে, সেখানে আমাদের বি.সি.এস এর ফরেন ক্যাডার এর অথবা Professor সাহেবরা তাদের মানসিকতা এখন ও বদলাতে পারলোনা!! আমি ও হয়তো ওদের মত হয়ে যাবো একদিন......দোষ মনে হয় আমাদের রক্তে!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


