somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের আন্দোলনে শরিক বিএনপিও

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দলটি আগামী রবি ও সোমবার সারা দেশে একটানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। তাদের সঙ্গে শরিক হয়ে বিরোধীদল বিএনপিও মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। ফলে একই ইস্যুতে জামায়াতের সঙ্গে একাত্ম হয়ে বিএনপিও আন্দোলনে মাঠে নামছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেছেন, জামায়াতের আন্দোলনে আগে বিএনপির প্রত্যক্ষ সমর্থন না থাকলেও এখন মঙ্গলবারের হরতাল ডাকার মধ্যদিয়ে সমর্থনের বিষয়টি পরিষ্কার হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী ইস্যুতে যে গণজাগরণ সেই শাহবাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। এ অবস্থায় তিনি জাতীয় ঐক্যের কথাও জানান।
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান বলেছেন, বিএনপি জামায়াতের সমর্থনে নয়, দেশের স্বার্থে ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে হরতালের আহ্বান করেছে। তিনি বলেন, শাহবাগের আন্দোলনের গণজারণ নয়, বরং রাজপথে যারা এখন সরকারের হত্যা ও নির্যাতেনর শিকার তাদের পক্ষেই গণজাগরণ হচ্ছে। তবে তিনি এধরনের অবস্থা মোকাবেলায় জরুরী অবস্থা জারি অথবা জামায়াত ইস্যুতে সংলাপের বিষয়টিও উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৪২ জন নিহত হয়। আজও দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ২ দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে যখন জনগণ স্বত:স্ফূর্তভাবে প্রতিবাদ জানায়। তখনি সরকার এ প্রতিবাদ স্তব্ধ করে দিতে সারা দেশে ৪২ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে হরতালসহ এসব কর্মসূচি দেয়া হয়।

একইভাবে শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে ৫ মার্চ মঙ্গলবার হরতাল ঘোষণা করেন। খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বলেন, গণহত্যার পৈশাচিক তা-বে মেতে উঠেছে সরকার। যা থেকে বৃদ্ধ, শিশু কিশোর, এমনকি গৃহবধূ পর্যন্ত রক্ষা পাচ্ছে না। এভাবে গণহত্যা চলতে দেয়া যায় না। তিনি সরকারকে এ মূহূর্ত থেকে গণহত্যা বন্ধের আহ্বান জানান। অন্যথায় ভয়াবহ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বেগম জিয়া।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার হরতাল ছাড়াও আগামীকাল শনিবার বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ও একই সময়ে দেশের প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দেয়া হয়। প্রতিবাদ মিছিলে দেশের সকল নাগরিককে যোগ দেয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×