আগামীকাল পবিত্র জুমার দিনে আমার বাবুর ১ম চুল কাটানো হবে ইনশাআল্লাহ
বাবুর ১ম চুল কাটার এই ঐতিহাসিক ঘটনার অংশ হতে আগ্রহী শতাধিক সিভি থেকে শেষ পর্যন্ত তিনজনের সিভি শর্টলিস্টেড করা হয়েছিল, ১) কানিজ আলমাস খান, ২) ফারজানা শাকিল ও ৩) পাকিস্তানি হেয়ার এক্সপার্ট জাভেদ !!! ভিউয়ারসদের এসএমএসে শেষ মুহূর্ত পর্যন্ত ফারজানা শাকিল বিপুল ব্যবধানে বাকী দুজন থেকে এগিয়ে থাকলেও তিনজনের কারোরই newborn baby'র চুল কাটার অভিজ্ঞতা না থাকায় জাজদের রায়ে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত "নাপিত অফ দ্য ইয়ার" নির্বাচিত হয়েছে সেগুনবাগিচার 'নিউ হেয়ার কাটিং এসি সেলুন' এর নাপিত মিঃ রিপন!
এদিকে মিশন "খোঁজ -দ্য নাপিত" সার্চ শেষে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট টীম তাদের পরবর্তী রিয়েলিটি শো "খোঁজ - দ্য ডক্টর অফ মুসলমানি" এর ঘোষণা দিয়েছে! এপোলো, ইউনাইটেড, ল্যাব এইড, স্কয়ারের বড় বড় ডক্টররা অলরেডি তাদের নাম রেজিস্ট্রেশান করে ফেলেছেন!
আপনিও আপনার নাম রেজিস্ট্রেশান করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MUSOLMANI (SPACE) APNAR NAAM আর পাঠিয়ে দিন NUNU THAT MEANS ৬৮৬৮ এই নম্বরে!
আর হ্যাঁ, মুনমুনের উপস্থাপনায় মুসলমানি বিষয়ক এই রিয়েলিটি শো দেখতে চোখ রাখুন এমটিভি'র পর্দায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


