"নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে"
এখানে আপনি-আমি-আমরা সবাই মারা যাব না বলে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব বলা হয়েছে! এবং এই মৃত্যুর স্বাদ কিন্তু ভয়ংকরের চেয়েও বেশী ভয়ংকর!!!! যত সহজে কথাটি বলে ফেললাম ব্যাপারটি কিন্তু মোটেই সেরকম সহজ কিছু নয়! কেননা মৃত্যুকষ্ট কতটা ভয়ংকর হতে পারে সেটি কল্পনা করবার ক্ষমতা আমাকে-আপনাকে কিংবা পৃথিবীর জীবিত কোন মানুষকে দেওয়া হয়নি! খালি চোখে আমরা যা দেখি, বসুন্ধরা সিটির লেভেল এইট থেকে একজন টিনএজার লাফ দিল আর সেকেন্ডের মধ্যেই কাহিনী শেষ----- কাহিনী কিন্তু আসলে শেষ হয়না বরং সেখান থেকেই আসলে কাহিনীর শুরু যার কোন শেষ নেই!!! কারণ যতটুকু জানি মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আজরাইল আমাদের প্রতিটি শিরা-উপশিরা ধরে টানতে থাকবে!!!
মৃত্যুকষ্ট কতটা ভয়ংকর হতে পারে তার জন্য একটি ছোট্ট উদাহরণই যথেষ্ট, আজরাইলের প্রথম স্পর্শ পেয়ে আমাদের নবীজির চোখে পর্যন্ত পানি চলে এসেছিল! তিনি তখন আজরাইলের কাছ থেকে সামান্য সময় চেয়ে নিয়ে (মুরুব্বীদের কাছ থেকে শোনা, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি) তার উম্মতদের মধ্যে মুমিন বান্দাদের মৃত্যুযন্ত্রণা যেন আল্লাহ কমিয়ে দেন এই দোয়া করেন। একমাত্র আমাদের নবীজিই মৃত্যুর আগ মুহুর্তে এই মহান সুযোগটি পেয়েছহিলেন।
আল্লাহ্ তার সবচেয়ে প্রিয় বান্দার জীবনের সর্বশেষ দোয়া নিশ্চয় কবুল করেছিলেন!
আহা.......................
"হায়রে মানুষ, রঙীন ফানুস- দম ফুরাইলে ঠুশশশশশ
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশশশশশশহশশশ"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



