somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কেটিং গুরু মা জননী!!!

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরও অনেকের সহজসরল মা খালাদের মত আমার মাজননীও একসময় শপিং আর মার্কেটিংকে এক করে ফেলত। ২০০৪ সালে জাহাঙ্গীরনগরের বিবিএতে ভর্তি হুবার আগে হয়তোবা আমিও একই দলে ছিলাম। কিন্তু ২য় সেমিস্টারে শুদ্ধ স্যারের মার্কেটিং কোর্স করবার পর কেউ শপিং থেকে ফেরার পর যদি বলত, নিউ মার্কেট থেকে মার্কেটিং করে আসলাম তখন আমি খুব ভাব নিয়ে শপিং আর মার্কেটিং যে এক জিনিস নয় তা বোঝানো শুরু করতাম। একদা শপিং আর মার্কেটিং এর পার্থক্য বোঝানো এবং মার্কেটিং এ মেজর করে পরবর্তীতে দুইটি ভিন্ন ইন্ডাস্ট্রিতে ছয় বছর মার্কেটিং এর জব করার অভিজ্ঞতা সম্পন্ন এই আমাকে কদিন আগে আম্মু হাতে কলমে মার্কেটিং কাকে বলে কত প্রকার ও কি কি সেটা শেখালেন!!!
ভুমিকা শেষ এবারে বিস্তারিত ..............................
কাহিনী হচ্ছে এবারের বইমেলায় আম্মুর একটি গল্প সংকলন বের হয়েছিল এবং অনেকটা ঝড়ে বক মারার মত কিভাবে কিভাবে যেন ভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত নবীন লেখকদের দুইটি গল্প সংকলনে আমার দুইটি গল্পও ছাপা হয়ে যায়! আম্মুর বইটি মোট ২০০ কপি ছাপা হয়েছিল এবং আমাদের আত্মীয়স্বজন- আম্মু-আপুর বন্ধুবান্ধবদের মধ্যে আম্মুর লেখার ভক্ত এতই বেশী বইমেলা শেষ হবার আগেই আম্মুর বইগুলো সব শেষ হয়ে যায়। অদ্ভুত হলেও সত্য এই শেষ হয়ে যাওয়া বইগুলোর প্রায় সবগুলোই পরিচিতজনরা সবাই নিজ দায়িত্বে ২০০ টাকা দিয়ে কিনে নিয়েছে! অপরদিকে প্রকাশকের কাছ থেকে অল্প কিছু সংখ্যক সৌজন্য কপি পাওয়া আমার বইগুলোর দুএকটি কপি এখনও আমার বাসায় আছে। অতিরিক্ত রকমের লাজুক প্রকৃতির (!? tongue emoticon ) হওয়ায় আমার শেষ হয়ে যাওয়া বইগুলোর বেশিরভাগই আবার আমি উপহার হিসেবে দিয়ে দিয়েছি smile emoticon
এমবিএ'র চলতি সেমিস্টারে আমার তিনটি কোর্সের দুইটিই এবার মার্কেটিং কোর্স... সারাদিনের অফিস শেষে ক্লান্ত শরীরে আমি মার্কেটিং ক্লাস করি আর ভাবি... দেশসেরা মার্কেটিং গুরুদের টানা তিন ঘণ্টার লেকচার শোনার সৌভাগ্য হয়তোবা আমার মা'র হয়নি কিন্তু আমার ধারণা রিলেশনশিপ ম্যানেজারের যে ডেস্কে বসে আমি কাজ করি সেই ডেস্কে আম্মুকে বসিয়ে দিলে হয়তোবা তিনি তার ছেলের চেয়ে অনেক ভাল করতেন!!!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×