somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- দোস্ত তৌহিদের (পুরো নাম তৌহিদুন নাহার) অপারেশন শেষ হয়েছে?
... যাকে উদ্দেশ্য করে কথগুলো বলা সে মনে হয় আমার প্রশ্নটা ঠিক শুনেনি... কারণ আমার প্রশ্নের উত্তর দিতে তাকে খুব একটা উৎসাহিত মনে হল না, বরং একনাগাড়ে বিড়বিড় করে বলে গেল,
- 'দোস্ত এইমাত্র আমার ছেলেকে কবর দিলাম... আমি আমার মেয়েকে নিয়ে এখন কবরস্থানে। দোস্ত আমার ছেলেটা অনেক ফর্সা আর সুন্দর হয়েছিল... দেখতে একদম ওর বোনের মত হয়েছিল। দোস্ত হাত পা চোখ মুখ সব কিছুই হয়ে গিয়েছিল... '
ইচ্ছা করছিল খুব কুৎসিত একটা গালি দিয়ে বন্ধুকে চুপ করিয়ে দেই!
বিকেলের এই ফোনালাপের চেয়ে সকালে হসপিটালে বসে আমাদের কথোপকথন মনে হয় অনেক কম কষ্টকর...
- 'দোস্ত নববর্ষ উপলক্ষে মা-মেয়ের জন্য একইরকম ড্রেস কিনেছিলাম... আসছে ১৮ তারিখ মেয়ের দুই বছর হবে... জন্মদিনের অনেক প্ল্যান করেছিলাম... '

আমি কিছু বলতে পারিনা শুধু শুনে যাই আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি!

চট্টগ্রাম কলেজে ২০০৩ ব্যাচের আমরা সবাই যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই ২০০৬ সাল থেকেই চট্টগ্রাম কলেজের যুগল আরিফ আর তৌহিদুন বিবাহিত... বাবা-মা আর একমাত্র মেয়ের সুখী পরিবারে আরও একটি সুখের উপলক্ষ্য নিয়ে আর মাত্র মাস তিনেক পর সেই ছেলে বাবুটির আসবার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে ভয়ংকর এক দুর্ঘটনায় একমাত্র মেয়েকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয় তৌহিদুন ... হারায় ছয়মাস বয়সী গর্ভের সন্তানকে। এই মুহূর্তে আইসিউতে চিকিৎসাধীন এই মায়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক। মেরুদণ্ড আর এক পায়ের গোড়ালির অবস্থা খুব বেশী খারাপ... কৃত্রিম ব্যবস্থায় শ্বাস নিতে হচ্ছে তাঁকে আর অপরদিকে দুই বছর বয়সী একমাত্র মেয়ে্র মাকে ছাড়া নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটছে।

আমার বন্ধুর অবস্থাও শোচনীয়... ভুক্তভোগী মাত্রই এই অবস্থায় ব্যয়বহুল চিকিৎসা সম্পর্কে অবগত... এই কয়দিনে এরই মধ্যে কয়েক লাখ খরচ হয়ে গেছে... এই চিকিৎসার ব্যয় বহন করতে হবে আরও বহু মাস কিংবা বছর ..................

হ্যাঁ আমার এই পোস্টের উদ্দেশ্য হল সহানুভূতি ছাড়াও আপনাদের সবার কাছ থেকে অর্থ সাহায্য প্রার্থনা করা ... যারা দেশে আছেন তারা আমার বন্ধুর নাম্বারে বিকাশ করতে পারেন কিংবা তার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা জমা দিতে পারেন আর যারা বাইরে আছেন তারা Fundraiser এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন আর যাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই তারা শুধু পারেন আমার বন্ধুদের জন্য দোয়া করতে...
কিভাবে সাহায্য করবেন??
- bKash: 01759796430
- Bank Account 1:
A/C Title: Ariful Islam
A/C No: 20501770203499900
Islami Bank Bangladesh Ltd, Gulshan Branch
Bank Account 2:
A/C Title: MD. ARIFUL ISLAM
A/C No: 01534004828
BANK ASIA
UTTARA BRANCH
- যারা দেশের বাহিরে (ইউএসএ/কানাডা/ইউরোপ/এশিয়া/অস্ট্রেলিয়া) আছেন তারা এখানে সাহায্য করতে পারেন।
http://www.youcaring.com/…/save-a-mother-help-touhid-/336852

ফেসবুক ইভেন্ট Click This Link

এবং সবশেষে
তৌহিদের বোনের স্ট্যাটাস
Snahar Nahar with Akhi Mehbuba and 31 others
April 14 at 6:04am ·
All praise be to Allah. My little sister Thouhidun Nahar is still alive after a deadly accident. She suffered multiple fatal injuries. She already had few major surgeries. Unfortunately, lost her unborn baby boy and she herself is fighting for life. May Allah save her & give her full recovery sooner.
I would like to say ' thanks' to all kind hearted people who helped either giving mental& emotional suppprt or financial help or spiritual support or blood donation

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×