somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইনাস!

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসিফকেও সরিয়ে ফেললাম... সব শুনে হয়তোবা আপনারা বলবেন কাজটা করা উচিত হয়নি! কিন্তু কি করব বলুন, এইসব আমার একদম সহ্য হয় না---- তার কত বড় সাহস অফিস আওয়ারে ক্যান্টিনে অন্যদের সামনে আমাকে বলে কিনা- সোহান ভাই আপনি আনিসের বস ছিলেন না ম্যারিকোতে- ওতো আপনি জব ছাড়ার পর প্রায়ই আপনাকে গালি দিত। বস হিসেবে আমি তেমন ভাল নই জানতাম, কিন্তু জুনিয়র হয়ে এভাবে সবার সামনে আমাকে খোঁচা মারাটা একদমই পছন্দ হয়নি- তাই তাকে তার উপযুক্ত শাস্তি দিয়ে দিলাম।
একইভাবে এর কদিন আগে প্রিয়াকেও নাই করে দিয়েছিলাম দ্বিতীয়বার চিন্তা না করেই। মেয়েটি ভালই ছিল, কারণে অকারণে অ্যাসাইনমেন্ট, রিপোর্ট অথবা কোন ইন্টারভিউতে ডাক পড়লেই আমাকে নক করত। কিন্তু হঠাৎ করেই কি যে হয়ে গেল মেয়েটার, আমি কল করলে রিসিভ করে না এমনকি কলব্যাক বা মেসেজের রিপ্লাইও দেয়না।তাই বিজ্ঞাপনের ভাষায় বলতে গেলে দিলাম একদিন ঘ্যাচাং করে! আহা এখন ওর হাসিমাখা নতুন কোন ছবি দেখতে পাব না!
শুধু আসিফ বা প্রিয়া নয় গত একমাসে আমি আরও তিন তিনজনকে এভাবে মাইনাস করেছি- আপনাদের কাছে হয়তোবা মনে হবে অতি তুচ্ছ কারণ- একজন নিউমার্কেটে আমাকে দূর থেকে দেখেই না দেখার ভান করে সরে গিয়েছে, আরেকজন বসকে আমার নামে মিথ্যা কথা বলেছে আর অপরজন আমারই বন্ধু হয়ে আমারই ছোট বোনের সাথে লাইন মারার চেষ্টা করেছিল।আরে ব্যাটা আমার সুন্দরী বোনের সাথে লাইন মারার আগে আয়নাতে তোর চেহারা দেখেছিস! দুঃখিত রাগের মাথায় বললাম কথাটা-আপনারা আবার আমাকে রেসিস্ট বলবেন না, অবশ্য এমন ব্যবস্থা করেছি সে চাইলেও এখন আর কিছু করতে পারবে না!
আপনারা হয়তোবা বলবেন ক্ষমাই সর্বোত্তম কিংবা মানুষমাত্রই ভুল, আমাদের উচিত তাদের ভুল সংশোধনের সুযোগ দেওয়া কিন্তু আমি বলব ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে এধরণের মানুষকে যত দ্রুত সরিয়ে ফেলা যায় ততই উত্তম!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×