somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিস্‌তালি
ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

হায় নর্থ কোরিয়া!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার স্ত্রীর দীঘল কাল চুল দেখে আপনার মনের অবস্থা যদি হয়, তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন- টাইপ তাহলে এক্ষুনি স্রস্টার কাছে শুকরিয়াহ আদায় করে নিন আপনি নর্থ কোরিয়ায় জন্মগ্রহণ করেননি কেননা নর্থ কোরিয়ায় বিবাহিত মেয়েদের লম্বা চুল রাখা নিষিদ্ধ... শুধু তাই নয় সেদেশের নাগরিকদের জন্য সরকারিভাবে মোট ২৮ টি চুলের কাট নির্দিষ্ট করা আছে, ছেলেদের জন্য ১০টি আর মেয়েদের জন্য ১৮টি চুলের কাটিংয়ের বাইরে আর কোন হেয়ার স্টাইল রাখা যাবেনা তবে যাদের মাথায় সম্পূর্ণ টাক তাদের জন্য কোন সরকারি নির্দেশনা আছে কিনা এই বান্দার জানা নেই।
ভার্সিটি লাইফে আমার রুমমেট বড় ভাইয়ের কাছে ছিল পুরো জাহাঙ্গীরনগরের সেরা অ্যাডাল্ট মুভি কালেকশন... দূরদূরান্ত থেকে (আই মিন বিভিন্ন হল থেকে) বড় ভাইরা পেনড্রাইভ আর হার্ডডিস্ক (এইটা কিন্তু এখনকার মত পোর্টেবল হার্ডডিস্ক ছিল না) নিয়ে আসত তাঁর কালেকশন কালেক্ট করতে আবার আরেক রুমমেট বড় ভাই ছিল পুরাই ধার্মিক... বাসার কাউকে না জানিয়ে একবার চল্লিশ দিনের চিল্লা শেষে দাড়ি আর পাগড়ি পড়ে ফিরে এলাহি কাণ্ড.... পরে অবশ্য বাসা থেকে প্যাঁদানি খেয়ে ক্লিন শেভড হয়ে গিয়েছিল... হুট করে অ্যাডাল্ট মুভি আর ধার্মিকতা সম্পূর্ণ বিপরীত দুটো প্রসঙ্গ একসাথে তুললাম কারণ নর্থ কোরিয়ায় পর্ণ দেখা আর বাইবেল পড়া দুইটাই সমান অপরাধ এবং দুইটারই শাস্তি মৃত্যুদণ্ড... আরও একটা কাজের শাস্তি মৃত্যু আর তা হল সাউথ কোরিয়ার মুভি দেখা... unsure emoticon
আপনার জিন্সের প্যান্ট খুব পছন্দের হলে আরও একবার স্রস্টাকে ধন্যবাদ দিতে পারেন কারণ নর্থ কোরিয়ায় জিন্স পড়াও নিষিদ্ধ ...
কি এত নিয়ম কানুন ভাল লাগছেনা... বিদ্রোহ করতে মন চায়? সে উপায়ও নেই... নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জন আং তার আপন চাচাকে দেশদ্রোহিতার অভিযোগে নগ্ন করে খাঁচাভর্তি ১২০ টি হিংস্র ও ক্ষুধার্ত কুকুরের সামনে ছেড়ে দিয়েছিল... সেই চাচা ছিল ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস চেয়ারম্যান! প্রায় একশর মত সরকারি অফিসিয়ালকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে হয়েছিল!
বুয়েট, মেডিকেলসহ বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেই অনেক মেধাবী আছে যারা শখের বশেই হোক অথবা ছ্যাকা খেয়েই হোক নিয়মিত অথবা কালেভদ্রে গাঞ্জায় টান দিয়ে থাকে আবার অনেকের পরীক্ষার আগের রাতে গাঁজায় সুখটান না দিলে হয়না... অনেক মেধাবীরই ভাল সিজিপিএর পেছনে গাঁজার প্রভাব ব্যাপক... তাদের জন্য সুখবর হল নর্থ কোরিয়ায় গাঁজা বৈধ এমনকি এটাকে কোন ড্রাগস বলেই বিবেচনা করা হয়না... রাস্তার ধারে দুই পাশে সারি সারি গাঁজার চাষের দৃশ্য দেখতে চাইলে এক্ষুনি নর্থ কোরিয়ায় চলে যান...
নর্থ কোরিয়ানরা বছর গণনা শুরু করে ১৫ই এপ্রিল থেকে তাদের নেশন লিডার Kim IL-Sung এর জন্মদিন থেকে ... মজার ব্যাপার হচ্ছে ১৯১২ সালের সেই ১৫ই এপ্রিল তারিখে অর্থাৎFounder of North Korea'র জন্মদিনের দিন টাইটানিকও ডুবেছিল
আমার লাইন ম্যানেজার দুদিন আগে এভিপি হয়েছেন... তাঁর খুশীর সীমা নেই কারণ ব্যাংক থেকে তাঁকে গাড়ি দেয়া হচ্ছে অথচ নর্থ কোরিয়ায় সরকারি কর্মকর্তা ও আর্মি পারসন ছাড়া কারও ব্যক্তিগত গাড়ির মালিক হবার অনুমতি নেই!
নর্থ কোরিয়ানরা জুলাই ৮ ও ডিসেম্বর ১৭ তারিখে কখনোই জন্মদিন পালন করে না কারণ এই দুদিন যথাক্রমে বর্তমান শাসক Kim Jong Un এর দাদা Kim IL Sung& বাবা Kim Jong IL এর মৃত্যু দিবস!
নর্থ কোরিয়ানরা ২০১৪ বিশ্বকাপ ফুটবল লাইভ দেখেনি বরং প্রতিটি ম্যাচ দেখেছিল ঠিক ২৪ ঘণ্টা পর!
নর্থ কোরিয়ানরা Windows Operating System ব্যবহার করে না বরং তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের নাম Red Star OS ...
নর্থ কোরিয়ায় টিভি চ্যানেলের সংখ্যা মাত্র তিনটি!
নর্থ কোরিয়ার স্পেস এজেন্সির নাম 'নাদা 'যার স্প্যানিশ অর্থ নাথিং... তবে নাদার সাথে আমেরিকার নাসার কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই tongue emoticon
আমাদের দেশের মত নর্থ কোরিয়াতেও প্রতি পাঁচ বছর পর পর ইলেকশন হয় কিন্তু প্রার্থী থাকে স্রেফ একজনই কিম জং আন এবং সেই ইলেকশনে প্রায় ১০০% ভোট পড়ে... এই তথ্য জানবার পর ৫ই জানুয়ারির ইলেকশন নিয়ে আমার দুঃখ অনেকটাই কমে গেছে...
সাউথ কোরিয়ার সাথে বর্ডারে নর্থ কোরিয়া কৃত্রিম দালান কোঠা দিয়ে একটি নয়নাভিরাম সিটি বানিয়ে রেখেছে শত্রুকে ধোঁকা দেবার জন্য ...সেই সিটির নাম Kijong-dong
নর্থ কোরিয়াই পৃথিবীর একমাত্র দেশ যারা একটি US Navyship বহু বছর ধরে নিজেদের কাছে ক্যাপচার করে রেখেছে...
এইবার বলি সব কথার শেষ কথা এক্কেবারে আসল পুরুষের আসল কথা, এতকিছুর পরও একটা কারণে আমি নর্থ কোরিয়াকে স্যালুট জানাই আর তা হল নর্থ কোরিয়া আমেরিকানদের দুই পয়সারও পাত্তা দেয় না grin emoticon grin emoticon পারমাণবিক বোমা মাম্মা পারমাণবিক বোমা...
( লেখাটি রবির ভাইস প্রেসিডেন্ট Anowar Hossain ভাইকে উৎসর্গীকৃত... যার সাথে দেখা হলেই একটি কমন ডায়লগ শুনি, কি ব্যাপার ভাই ইদানীং আপনার আর তেমন রেগুলার লেখা দেখি না কেন?)
‪#‎Shista_11_Feb_2016‬
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×