যার জন্য একদা
জগতের সব মায়া নিয়ে বসেছিলাম,
আমার খুব জানতে ইচ্ছে করে
তার কি কখনোই কোন মায়া ছিল না!
নাকি তুমিহীনতার আভাস পেয়ে
সে শুরু থেকেই মায়াহীনতায় ছিল
আসলেই কি ছিল,
নাকি মায়াহীনতার শুধুই অভিনয়!
আমার খুব জানতে ইচ্ছে করে
আমার মত তারও কি
মাঝে মাঝে পুরনো গল্পগুলো মনে পড়ে
ভালবাসার রাজ্যে
আর কখনোই কি
এতবেশী ভালবাসা নিয়ে
এরকম ভালবাসার কাঙাল এর দেখা মিলবে!
আমার আসলেই জানতে ইচ্ছে হয়,
আমিহীন তুমি কেমন আছ!
তুমিহীন আমি …
এইতো আছি একরকম!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




