somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশটি বিশ শব্দের গল্প- দুই

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ শব্দের গল্পসমগ্র- দুই

১)
- মারফি'স ল'য়ের উদাহরণ দেতো।
- তুই ক্রাশের কিংবা ক্রাশ তোর গাড়িতে লিফট নিলেই শহরের জ্যাম উধাও হয়ে দ্রুততম সময়ে গন্তব্যে পৌছাবি!
২)
করোনায় অর্ধেক বেতনে স্বল্প টাকায় চাকুরীরত কাজিনের দেখাদেখি সিক্স ডিজিটের বেতন পাওয়া ছেলেটিরও একই স্ট্যাটাস, বেতন যাই হোক বেকারতো নই!
৩)
- তুই সবসময় উবারে বিকাশে পেমেন্ট করিস কেনরে?
- গাড়ি থেকে নামার সময় ড্রাইভারকে ক্যাশ না দিলে সবাই ভাবে গাড়িটা আমার নিজের!
৪)
প্রতিবেশী আঙ্কেলের জানাযায় তিন প্রবাসী ছেলের একজনও আসেনি।
আব্বুকে নিজ হাতে কবরে শুইয়ে দিয়ে আসার পর কথাটা মনে পড়ল আরেকবার!
৫)
- সারাজীবন চাকরি করলে কলিজা একসময় মুরগীর কলিজা হয়ে যায়!
- মানে! আমার আব্বুর কলিজা মুরগীর কলিজা?
- নাহ্ ওনারটা কবুতরের কলিজা সাইজের!
৬)
-বিবিএর তুলনায় এমবিএর সিজিপিএ এত পুওর কেন!
-বিবিএতে হবু বউয়ের খাতা দেখে লিখতাম আর এমবিএতে আমার কোন হবু বউ ছিলনা!
৭)
জরুরী প্রয়োজনে রাত আটটায় কাস্টমারকে ফোন দিলাম।
ওনার পাঁচ বছর বয়সী মেয়ে ফোন ধরে জানাল, আঙ্কেল আব্বুতো এখন হাগু করছে!
৮)
মানিকের ফেইক আইডিতে পোস্ট, রেস্টুরেন্ট পার্টনার চাই।
রতনের কমেন্ট, ইনবক্স প্লিজ।
অত:পর একদিন তারা শহরের অন্যতম সেরা বার্গার ব্র্যান্ডের কো-ফাউন্ডার!
৯)
- ওগো শুনছ, আমার ম্যানফোর্স ওয়াচটা কোথাও পাচ্ছিনা, একটু খুঁজে দেখবা প্লিজ?
- নাউজুবিল্লাহ্, ওইটা ন্যাভিফোর্স ওয়াচ! মাথায় শুধু এইসব ঘুরে তোমার!
১০)
কলিগ বলল, গতকাল আসেননি কেন?
মুখে বললাম অসুস্থ ছিলাম আর মনেমনে বললাম, জন্ম-মৃত্যু-বিয়ে আর সিকলিভ সবই উপরওয়ালার ইচ্ছা!
১১)
-টাকা খরচ করে একটা মোটিভেশনাল সেশনে গিয়েছিলাম!
-তা কেমন মোটিভেটেড হলি!
-বেশ ভালোই! মোটিভেশনাল স্পীকার দেখলেই এখন পিটাইতে মন চায়!
১২)
- ভাইয়া জানেন আমার এমবিএ সিজিপিএ খুব পুওর!
- আহারে কত তোমার? আমার অবশ্য এমবিএর সিজিপিএ ভালোই আলহামদুলিল্লাহ্
- 3.80 মাত্র! আপনার?
- 2.99!
১৩)
গাড়ি থামিয়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার বুনোহাতির ছবি তুলছিল।
বুনোহাতি বিষয়টি একেবারেই পছন্দ করেনি এবং মুহুর্তেই ক্ষেপে গিয়ে তাকে পিষে মেরে ফেলে।
১৪)
সারাজীবন শত চেস্টায় একটি প্রেমও করতে না পারা ছেলেটি ফেসবুকে বিয়ের এলবাম আপলোড করে লিখল, সরি গার্লস আই এম টেইকেন!
১৫)
চারজন পিএইচডিহোল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার-ইঞ্জিনিয়ার-ইকোনমিস্ট যেই করুকনা কেন ডিগ্রীটা কেন ডক্টর অফ ফিলোসফি!
স্রেফ একজন ঠিকঠাক বলতে পেরেছিল!
১৬)
দুজনেরই কঠিন প্রেম ছিল!
ব্রেকাপের পর এরেঞ্জড ম্যারেজের ছমাসেই সুখের সাগরে ভাসতে ভাসতে টের পেল, শরীর আসলেই সবকিছু ভুলাইয়া দেয়!
১৭)
- তোর বন্ধুরা সব কানাডা চলে যাচ্ছে!
- হুমম
- সবাই বাড়িগাড়ি, জমিজমা কিনতেছে!
- তোহ্!
- তুই কিনবিনা!
- নাহ্, তাদের বেশীরভাগই এত শান্তিতে ঘুমায়না!
১৮)
- তাহলে কথা দে, তুই শুধু আমাকেই ভালবাসবি!
গাল টিপে এভাবেই বলেছিল সে ... ... ...
জ্যামে টাকা দিতে অপারগতায় এক হিজড়ার অদ্ভুত আবদার!
১৯)
টিনএজ লাইফে প্রায়ই বিনা দাওয়াতে বিয়ে খেতাম!
আজ আমার একমাত্র মেয়ের বিয়েতে খাবার শর্ট!
পাপের প্রায়শ্চিত্ত এভাবে করব কোনদিন ভাবিনাই!
২০)
'ছোট্ট একটি রুম
সেথায় থাক যখন ঘুম
চুপচাপ চুপ
যেন রূপকথার রূপ!'
অনুকাব্যটা আয়নায় লিখে মীরাকে নাজাগিয়েই অফিসে যায় নীলয়!
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×