কবি বলেছেন,যদি নহে রিটেক,নহে ক্যরি....তবে লিখিত সেমিস্টার ফি সত্য বলে প্রমাণিত।
প্রাইভেট ইউনিভার্সিটির একটু গ্রুপে কয়েকদিন হলো জয়েন করেছি।তবে জয়েন করে কি লাভ??শুধুই নিজস্ব ভার্সিটির সুনাম আর সুনাম।
**ভাইয়ারা,ইইই এর জন্য কোন প্রাইভেট ভার্সিটি বেস্ট হবে?
অমুক ভার্সিটির এক ছাত্র বলতেছে...নিঃসন্দেহে অমুক ভার্সিটি বেস্ট।আমি পড়ি।
**আচ্ছা ভাইয়ারা ,কোন ভার্সিটিতে সবচেয়ে কম খরচ লাগে?ট্রিপল ই আর সিএস ই করতে পারবো?একটু জানান প্লিজ।
**মিনিমাম এতো টাকা লাগবে অমুক ভার্সিটিতে তমুক সাবজেক্টে পড়লে।এর চেয়ে কম টাকায় অমুক ভার্সিটি এ বাংলাদেশে নাই।
...হুম বুঝলাম...এতো টাকা কম্প্লিট করতে লাগে বাট..বাট ক্যরি বা রিটেকেযে ৫০হাজার টাকা চলে যায় সেটা কেউ বলেনা কেনো?
...সেমিস্টার ফি খুব কষ্ট করে বাপের ঘাড় ধরে টেনে আনতে পারি।আরো পারি রিটেকের হাজার হাজার টাকা ছিনিয়ে আনতে।ভার্সিটি ভর্তির আগেতো শর্ত ছিলোনা রিটেকের..তবে অযথা রিটেক কেনো??
।
এটা ছাত্রের দোষ বটে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



