somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে আদর করবা না?

০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ২:১৫ এর দিকে বাসায় প্রবেশ করি। বরাবরের মতো বাচ্চা দুটি জেগে ছিলো। সালাম বিনিময় হলো। আগেই প্ল্যান করে রেখেছিলাম যে, সময় নষ্ট না করে ঘুমাবো। যেন সকালে আবার অফিসে আসতে পারি। কারন রাতে একটি টিম কাজ করছিলো। সকাল সকাল আমাকে কাজ করতে হবে। যাই হোক, ড্রেস চেঞ্চ করতে করতে বউ ও বাচ্চাদের (যমজ মেয়ে আমার) সাথে যেটুকু কথা হবার হলো। টয়লেট, হাত-মুখ ধুলাম, লাইট অফ, সোজা ঘুম।

বিছানার একপাশে আমি, জুমানা আমার পাশে, জুমানার পাশে ওদের মা, তার পাশে রামীছা। তো, বিছানায় গিয়ে যখন শুই, জুমানা আমায় ধরে আর আমিও ওকে আদর করি। ওর নানু নতুন গাড়ি কিনেছে সেই বিষয়ে আমায় বলছিলো। আমিও কিছুটা মজা করে কথা বলছিলাম। ঠিক এমন সময় রামীছা একটা কথা বললো যা আমায় খুব কষ্ট দেয়, কাঁদায়। যাদের সন্তান নেই তারা হয়তো বুঝবেন না আমার কাঁদবার কারন। রামীছা বললো, “আমাকে আদর করবানা বাপু?”

বিগত দিনগুলি অফিসের কাজে এতোই ক্লান্ত ছিলাম যে গতরাতে আমার অন্যতম উদ্দেশ্য ছিলো ঘুমানো। তার উপর গতকাল আমার শরিরটাও খারাপ যাচ্ছিল। অফিসে কিছুটা ঘুমিয়েছিলাম। তো, আমি ভুলেই গিয়েছিলাম যে, দুই বাচ্চাকে একসাথে জড়িয়ে ধরে আদর করিনি, যা সব দিন করি। সম্ভবত ৫-১০ সেকেন্ড চুপ করে ছিলাম আমি। খুব অপরাধী লাগে নিজেকে। আসলেইতো আমি অপরাধ করেছি। খুব ক্লান্ত, তাও উঠলাম, লাইট জ্বালালাম, পরিবারের সাথে কথা বললাম, ওদেরকে আদর করলাম ঠিক অন্যদিনগুলিতে যেমন করি তার চাইতে বেশি। এই প্রথম আমি বাইরে থেকে ফিরে বাচ্চাদের আদর করতে ভুলে গিয়েছি।

প্রায় ১৫-২০ মিনিট সময় কাটাবার পর, আবার ঘুমাতে যাবো এমন সময় জুমানা বললো রং তুলির কথা। বিগত কয়েক দিন ধরে রং তুলি আনবার আবদার করছিলো ওরা। আমি আমার অপারগতা ঢেকে বললাম, “আম্মু, আমিতো অফিস থেকে রাতে আসি। আর রাতের বেলাতো দোকান বন্ধ থাকে। তাই আনতে পারিনি।” জুমানা সাথে সাথে বললো, “কালকে অফিসে ঢুকবার আগেই কিনে ফেলবা।...”

ওর দ্রুত সমাধান শুনে চোখে পানি এসে যায় আমার। মনে মনে বললাম, “৩ বছরের শিশু হযেও তুই-ই আসল ম্যানেজার। কতো সহজে সমাধান দিলি। কি *** ম্যানেজার হইছি আমি যে তোর রং তুলির কথাই মনে রাখতে পারিনা।”

আমার এই লেখা পড়ে কেউ অন্য কিছু ভাববেন না। আমি বোঝাতে চেয়েছি যে, যতোই কাজ করি, যেখানেই থাকি, প্রতিটাবার পরিবারেই ফিরে যাই। তাই পরিবারের যত্নও ততোটাই নিতে হবে যতোটা অন্য ক্ষেত্রে নিচ্ছি।

(রং তুলি কিনেছি আজ)
৩৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×