somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ বার নয়, ১০০বার নয়, মাত্র ১বার বলুন/করুন...

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর অন্য একটি ব্লগে শিরোনামের বিষয়টি নিয়ে একটু আলাপ করেছিলম নাজনীন আপুর একটি মন্তব্যের উত্তরে। আজ আর একটু বাড়িয়ে লিখতে চাইছি...


আমার এই লেখা শিশুদের জন্য কিন্তু বড়রা পড়বে ও মানবে। আমাদের অনেকের ঘরে বিভিন্ন বয়সের শিশু আছে। ওদেরকে আমরা অবশ্যই অনেক ভালোবাসি। প্রানের চেয়েও বেশি! কিন্তু আমরা বড়রা শিশুদের সাথে অনেক অন্যায় আচরণও করি। আর হয়তো কোন কোন আচরণ একটি শিশুর জন্য মারত্নক ক্ষতিকরও হয়ে থাকতে পারে। আমরা অবশ্যই জেনে বুঝে করিনা। আমাদের জ্ঞানের অভাবেই এটি করি। (শিশুদেরকে নিয়ে আমার আগেও একটি লেখা ছিলো। সেটি এটি: শিশুর সাথে কখনই এই কাজটি করবেন না...)

যাই হোক, এবার আমি যেটা বলতে চাইছিলাম যে, আমরা বড়রা অনেকেই মনে করি শিশুর শিক্ষা স্কুল থেকে শুরু হবে। তার আগে শুধুই হেসে খেলে বড় হওয়াই ভালো। অবশ্য কেউ কেউ আর একদম উল্টাটা করি। শিশুকে একদম খেলার সময় না দিয়ে, জগতের নানা জ্ঞানে জ্ঞানী করতে থাকি। আমরা অনেকেই শিশুকে অধিকাংশ সময় এইভাবে শেখাই:

- সুনাতা, আন্টিকে সালাম দাও। বল, আসসালামু আলাইকুম।

আবার বিদায় দেবার সময় হয়তো বলি:
- সুনাতা, আন্টিকে আবার আসতে বলে দাও।

ইত্যাদি ইত্যাদি (আমি খুবই ছোট্ট একটা উদাহরণ দিলাম।)

আমরা অনেকেই এই পদ্ধতিতে বাচ্চাকে শেখাবার চেষ্টা করি কিন্তু নিজেরা অনেকেই পালন করিনা। মানে নিজেরাই সালাম দেইনা কিন্তু বাচ্চাকে দিতে বলি, নিজেরাই অনেক ডিসিপ্লীন মেনে কাজ করিনা কিন্তু বাচ্চাকে করতে বলি।

অথচ, বাচ্চাকে ভালো কিছু শেখাবার জন্য ১০ বার নয় ১০০ বার নয় মাত্র ১বার একটি ভালো কাজ ওর সামনে করলেই হয়। ব্যাস! সত্যিই বলছি, প্রয়োজনে আপনি সকল ভালো কাজগুলি আপনার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে করুন, কাজটি করার সময় তাকে দেখার সুযোগ করে দিন, কাজটি করার সময় সে প্রশ্ন করে বিরক্ত করবে (কারন সব কিছুই তার অজানা ও প্রচন্ড আগ্রহ) তার সকল প্রশ্নের উত্তর দিন। যদি দেখেন সে আপনার ভালো কাজটির প্রতি আগ্রহ প্রকাশ করেছে তবে এই সুযোগে বাড়তি কথা বলুন তার সাথে কাজটি নিয়ে। কাজটি সম্পর্কে কিছু তথ্য দিত তাকে। সে মনে রাখতে পারবে কি পারবে না প্রতিটি কথা বুঝতে পারছে কি পারছেনা এতো গভীর চিন্তা না করলেও হবে। যাষ্ট একবার করুন তার সামনে। একই ভাবে ভালো ভালো আচরণ তার সামনে করুন। (একই ভাবে আপনার খারাপ স্বভাব বা যা দেখলে শিশু বিভ্রান্ত হতে পারে তা তার সামনে করবেন না।)

অফিস যাবার সময় কিছু পিতাকে বলতে শুনেছি যারা তার পুত্র/কন্যা সন্তানকে বলছে, "আম্মুকে বিরক্ত করবে না, আম্মুর কথা শুনবে, তোমরা তোমার আম্মুক ঘরের কাছে হেল্প করবে।" ইত্যাদি ধরনের। কিন্তু দেখা যায়, এই পিতাগুলির অনেকেই তার সেই স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করেনা না। অথচ একজন স্বামী যদি তার স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করেন তবে তার সন্তান সেটি অবশ্যই দেখবে এবং শিখবে যে সেটাই করা উচিত। শিশুটিকে আলাদা করে বলার দরকার নেই। শিশুর ভেতর শিশু সুলভ অনেক আচরণতো থাকবেই। না শুনবার প্রবনতাও থাকবে। কিন্তু তারপরও শিশুকে ভালোকিছু শেখানো কঠিন কাজ নয় বরং একটু ধৈর্যের কাজ। আমরা নিজেরা পালন করার মাধ্যমে শিশুকে সহজে শেখাতে পারি।

বড় লেখা অনেকেই পড়েন না, তাই বড় করছিনা। আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার বক্তব্য।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×