ধরে নিলাম সুনাতা কাঁচের একটা শোপিছ ভেংগে ফেলল। সাথে সাথে হুংকার, চিৎকার, আর গালে কষে থাপ্পর -খবরদার এটি একদমই করবেন না। মনে রাখবেন, সে এই পৃথিবীতে নতুন। সে জানেইনা কোনটি দামি, কোনটি দরকারি, কোনটি অপ্রয়োজনিয়, কোনটি খেলনা, কোনটি বিপদের... এমনকি সে এটাও জানেনা কোনটি পড়ে গেলে ভেংগে যায় আর কোনটি যায়না। তাই হয়তো শতশত খেলনা পড়ে গেলেও আমরা বকা দেইনি কিন্তু একটি কাঁচের জিনিষ ভাংগায় যখন বকা দেই সে নতুন করে কিছু একটা শেখে। সে তার মতো করে বুঝতে চেষ্টা করে কেন আব্বু/আম্মু চিৎকার দিলো, কেন থাপ্পর দিলো, ইত্যাদি... মনে রাখবেন সে কিন্তু নিজে নিজে ভুল কিছু মনে করে শিখে ফেলতে পারে।
কিন্তু এই শিশুটিই একদিন বড় হবে। আর আমরা হবো বুড়ো। আমরা বুড়ো হলে অনেকটাই শিশুর মতোই অবুঝ হয়ে যাবো। হয়তো তখন আমরাও শিশুর মতো কিছু কাজ করে ফেলবো। তখন কি আমরা আশা করবো আমার সন্তান এসে আমার প্রতি চিৎকার করুক...
যাই হোক, যদি একটি শিশু কাঁচের জিনিষ ভেংগে ফেলে, তবে তার কাছে আসুন, পরিস্থিতি বুঝুন এবং তাকে নির্ভয় দিন। তাকে নড়ে নিষেধ করুন। সবার আগে তাকে বলুন "তুমি কি ব্যাথা পেয়েছো মামনি?"। সে না বললেও আপনি নিঝে বুঝুন যে তার কোথাও কেটে গেছে কিনা। যখন এই কাজগুলি করবেন তখন মুখে উচ্চারণ করে বলুন "দেখিতো কোথাও কেটে গিয়েছি কিনা?" (কথাটা তার কানে ঢুকা দরকার যে আপনি তার নিরাপত্তার কথা আগে চিন্তা করেছেন।)
এবার তাকে নিরাপদ দুরত্বে রেখে তাকে ঠান্ডা করে ভাংগা কাঁচ পরিষ্কার করুন। অনেকেই এই সময়টা বাচ্চাকে অন্য ঘরে নিয়ে যায় ও কাজের বুয়া দ্বারা পরিষ্কার করায়। সংগত কারনেই বুয়ার কাজ আমাদের অনেক সময়ই পছন্দ হয়না আর তখন তাকে ধমকে বলে থাকি "এমন করে কেউ ছাড়ু দেয়? ঐ তল দিয়ে ছাড়ু দাও, ঐ যে ভাংগা কাঁচ পড়ে আছে, সেটাকে সরাও, এটাকে সরাও, চোখে দেখোনা," ইত্যাদি। দয়া করে এমনটি না করে, বাচ্চাকে একটু দুরে নিরাপদে রেখে আপনি নিজে কাজটি করুন। আপনার বাচ্চাকে দেখতে দিন কিভাবে আপনি ভাংগা কাঁচ সংগ্রহ করছেন। তাকে দেখতে দিন কেমন করে আপনি সেগুলি ধরছেন। এই কাজগুলি করার সময় এভাবে মুখে উচ্চারন করে বলুন, "দেখিতো টেবিলের তলে আছে কিনা? সোফার তলে আছে কিনা?" ইত্যাদি। এগুলি তার জন্য শিক্ষা। মনে রাখবেন আপনি নিজে বারে বারে কাঁচ ভেংগে তাকে শেখাতে পারবেন না বা শেখাবেনও না। বরং বাস্তবে ঘটে যাওয়া এই ঘটনার দ্বারা আপনি সহজেই তাকে শেখাতে পারে জীবনের এমন নানা কিছু।
যাই হোক, কাঁচ পরিষ্কার করার পুরো ঘটনাটি তাকে দেখতে দিন। কাজ শেষে তাকে কোলে নিয়ে তাকে আবার দেখুন। তাকে প্রশ্ন করুন যে সে ভয় পেয়েছে কিনা। এবার তাকে আপনার ছোট বেলার গল্প বলুন যেখানে কাঁচ ভেংগে গিয়েছিলো। হতে পারে একটু বানিয়ে বানিয়ে বলুন এভাবে, "আমি দুষ্টমি করে ভেংগে ফেলেছিলাম। ভেংগে গেলে বোকার মতো লুকাতে গিয়েছি আর অমনি পা কেটে গিয়েছিলো। অনেক ব্যথা পেয়েছিলাম। আমি হাঁটতে পারিনি, খেলা করতে পারিনি কিছুদিন। ধিরে ধিরে ঠিক হয়ে গিয়েছিলো।..."
যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার বক্তব্য। আমি আমার বাচ্চার সাথে এমনটিই করে আসছি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


