somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন রাইডার
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই

"ওয়াঠ ইস্ ভ্যাংঘাঢেঁষ ... “ভ্যাংঘাঢেঁষ কিয়া হ্যেঁ?"

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম দেখেই মাথা গরম হয়ে গেলো নাকি? আরে ভাই, রাগ কেন করছেন। লেখাটা তো আগে একবার চোখ বুলান। অদ্ভূত দেশ আমাদের। অদ্ভূত জাতি আমরা। যখন যেই ইস্যূ পাই মেতে উঠি তাই নিয়ে।
উইকিপিডিয়া ঘাটতে গিয়ে ব্যাপারটা আরও একবার হাড়ে হাড়ে টের পেলাম। পেশাগত কারনে মাঝে মাঝেই বিস্তর ঘাটাঘাটি করতে হয় নানা বিষয় নিয়ে, আপডেট জামানার হাতিয়ার নেট-ই একমাত্র সম্বল, প্রয়োজনের তাগিদে যখনই দেশের কোন বিখ্যাত মানুষদের নিয়ে কাজ করতে যাই তখনই বাধে বিপত্তি।
লালু-ভূলু, মমতাজ, মখা-সখা সহ হাল আমলের ভূঁইফোড় পাবলিক আর বলিউডের শরমবিহীন গরম তারকারা কখন ক’ইঞ্চি কাপড় উঠিয়ে কাকে কাকে কখন সুড়সুড়ি দিয়েছেন তার সচিত্র তথ্য তথা সকল পরিসংখ্যান পাওয়া যায় চোখের পলকেই। দু’একজন জাতীয় নেতাদের ছবি দিয়ে বোঝাই অজস্র ওয়েব পেইজ।
অথচ দেশের প্রথিতযশা সাহিত্যিক সুরকার, রাজনীতিবিদদের নেই কোন মান সম্মত ছবি, অথবা নাম মাত্র ডকুমেন্টরী। আরে ভাই দেশটা কী কেবল দুই নেতা আর তাদের উত্তরাধীকারি দুই নেত্রীর? বাংলাদেশ নামক দেশটা পৃথিবীতে রয়েছে কেবল দুই দল আর দু নেতা-নেত্রীর জন্যই। দেশটা কি সমান ভাবে নওয়াব আলী, হোসেন সোহরওয়ার্দী, মওলানা ভাষানী, আব্দুল আলীম, জসিমউদ্দিনে’রও না? কেন তাদের একটা তথ্য জানতে, একটা ভালো ছবি পেতে হতে হবে গলদ ঘর্ম।
ইন্ডিয়ার বাসি খবর হেডলাইন হয় আমাদের জনপ্রিয় দৈনিক পত্রিকায়। কেনরে ভাই আমরা কি এতই পঁচে গেছি?
নতুন প্রজন্মের ছেলেরা আর কি পাবে যখন আমরাই টিভি ষ্টেশনে খুজে পাইনা আমাদের একপুরুষ আগের গুণী মানুষ মানুষগুলোর তথ্যগুলো। প্রশ্ন হলো এসবের মূল দায়িত্বটা কার?
কাছের এক বন্ধু একদিন আক্ষেপ করে বলেছিলো, চল কেউ না আগালেও আমরাই শুরূ করি। উত্তর দিয়েছিলাম এক ঘটি পানি দিয়ে বালতি ভরা যায়; পুকুর অথবা নদী না ....
আমাদের মহান সরকার এবং তথাকথিত নিতীনির্ধারককেরা আর কতকাল কানে তুলো আর পিঠে কুলো বেধে পাবলিকের টাকায় কুলফি মালাই খাবেন। সময় বোধহয় এখনো আছে কাজে লাগেন। নইলে আর বেশি বাকি নাই কাল হয়তো আপনার নাতিই বাংলাদেশের ইতিহাস তো দুরে থাক বাংলা ঠিকমতো বলতেও পারবেনা। হিন্দী অথবা ইংলিশে বলে উঠবে
“ওয়াঠ ইস্ ভ্যাংঘাঢেঁষ ... “ভ্যাংঘাঢেঁষ কিয়া হ্যেঁই”
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×