
গরু ডাকে হাম্বা হাম্বা , ছাগল ডাকে ব্যা,
মহিষ বলে কি হয়েছে , এত চেঁচাও ক্যা?
মনের দুঃখে গরু বলে কি , আর কবো ভাই,
কিছু দিন পর হতে হবে , কুরবানির জবাই !
কেঁদে কেঁদে ছাগল জানায় , আমারো কেস তাই ,
তুমিও ভাই পাড় পাবেনা, বাঁচার উপায় নাই !
কথা শুনে মৃদু হাসে , মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়, জ্ঞানী গুরুর মতন।
শোন হে ভাই,শোন তবে , আসল কথা কই ,
আমরাতো কেউ এ দুনিয়ায় , অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে, দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান, হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে, কথা পুরো ঠিক ,সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক ! উঁচু কন্ঠে বলে ওঠে ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা , মনে আর ভয় নাই !
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



