আর কত সময় গেলে সরকার সম্পদের অপচয় রোধে সচেষ্ট হবে । আমদের দেশে বর্তমানে গ্যাসের সংকট তিব্রতর আকার ধারন করেছে। ঢাকা এবং চট্রগ্রাম শহরে রান্না ঘরে গ্যাসের চাপ প্রায়ই কম থাকে। ঠিকমত রান্না করা মুশকিল্ হয়ে পরেছে। সরকার বলছে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং সংকটের কারনে এই অবস্থার সৃষ্টি। কিন্তু অন্যদিকে গ্যাস ক্ষেত্রগুলোর আশপাশে অনেক জায়গায় গ্যাস নিজে নিজেই উঠছে যার পুরোটাই নষ্ট হচ্ছে। সরকারের এই দিকে দৃষ্টি দেয়া একান্ত প্রয়োজন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই ব্রাহ্মণবাড়িয়ায় দেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র অবস্থিত সেই ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অনেক অঞ্চলে গ্যাসের সংযোগ নেই। আবার এল পি গ্যাসের দামও চড়া যা দিনদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই কারনে মানুষ উজাড় করছে গাছপালা, কমছে বনভূমি, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য । সরকার যদি ওইসব উড়ে যাওয়া গ্যাস কিছুদিনের জন্যও সংযোগ দিত তাইলেও হয়তো কিছু গাছপালার জীবন বাঁচত।
এবার আসি যাতায়াতের দিকে। তেলের দাম বেরেছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যাতায়াত ভাড়াও। কিন্তু সরকার নিদ্ধারিত ভাড়ার চেয়ে বাস ভাড়া অনেক বেশি। এর কারন জানতে গেলে জানা যায়- মালিক নির্ধারিতের চেয়ে বেশি টাকা নেয়, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চাঁদা নেয়, তার সাথে সাথে একটি সিন্ডিকেটকে প্রতিদিন বাস প্রতি ৭২০ টাকা করে চাঁদা দিতে হয় যারা সরকারি দলের লোক।
আমার প্রশ্ন হচ্ছে আর কত কাল পেরুলে সরকারের টনক নড়বে?????
আলোচিত ব্লগ
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৫৬৩৫-৩৬
মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন
রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন
২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।